মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

টাঙ্গাইল দেলদুয়ারে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

সাজ্জাদ হোসেন, টাঙ্গাইল
  • আপডেট সময় রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে
টাঙ্গাইল দেলদুয়ারে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

টাঙ্গাইলের দেলদুয়ারে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে শুক্রবার রাতে থানায় মামলা করেছেন।

অভিযুক্ত ব্যক্তির নাম মিন্টু মিয়া (৫৫)। তিনি দেলদুয়ার উপজেলার ডুবাইল বাসস্ট্যান্ড এলাকার আব্দুর রহিমের ছেলে।

ভুক্তভোগী শিশুর বাবা জানান, তাদের বাড়ি পাবনা জেলায়। দেলদুয়ার উপজেলার ডুবাইলে অবস্থিত নাসির গ্লাস ইন্ডাস্ট্রিতে ট্রাকচালক হিসেবে চাকরি করেন। ডুবাইল ওভারব্রিজ সংলগ্ন একটি বাসায় ভাড়া থাকেন। বাসার পাশেই মিন্টু মিয়ার মনিহারি দোকান। গত মঙ্গলবার বিকেলে শিশুটি দোকানে চকোলেট কিনতে যায়। এ সময় মিন্টু প্রলোভন দেখিয়ে তাকে দোকানের ভেতর নিয়ে যায়। পরে তার ওপর পাশবিক যৌন নির্যাতন চালায়। বাসায় ফিরতে দেরি হওয়ায় তার মা খুঁজতে দোকানে যায়। সেখানে দেখেন শিশুটি বিবস্ত্র অবস্থায় রয়েছে এবং কান্নাকাটি করছে। পরে মিন্টু দোকান বন্ধ করে পালিয়ে যায়। পরে শিশুটিকে হাসপাতালে ভর্তি এবং দেলদুয়ার থানায় মামলা করা হয়।

এদিকে অভিযুক্ত মিন্টুর পক্ষে এক ব্যক্তি শিশুটির বাবাকে ফোন করে মামলা না করার জন্য হুমকি দেন। টাকা-পয়সা দিয়ে মীমাংসা করার প্রস্তাব দেওয়া হয়। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান তিনি।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. সাদিকুর রহমান বলেন, শিশুটি শুক্রবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোয়াব পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই ধর্ষণের বিষয়টি জানা যাবে।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, শিশুটির বাবা বাদী হয়ে মামলা করেছেন। ওই শিশুর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শিশুটির জবানবন্দিও রেকর্ড করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com