রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট থাকলে বিরোধীদলের লং মার্চে ১ লাখ লিটার তেল কোথায় পাবে, প্রশ্ন প্রতিমন্ত্রীর দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুর, পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিবাদ ট্রাম্পের কড়াকড়ি ও তহবিল ছাঁটাইয়ের সুযোগ নিচ্ছে কানাডা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির নতুন রেকর্ড ‘আত্মগোপনে’ থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস প্রতারণার মামলায় গ্রেপ্তার চাকরি হারাতে পারে দেশের ছয় লাখ মানুষ, দারিদ্র্য পরিস্থিতি অবনতির শঙ্কায় বিশ্বব্যাংক সিটি ব্যাংকের ‘সাঁইজি’ বিজ্ঞাপন ঘিরে বিতর্ক গরিব নারীর টাকা আত্মসাতের অভিযোগে নওগাঁয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮

ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে
ঈদুল আজহা উপলক্ষে বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নওগাঁর বদলগাছী উপজেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বদলগাছী উপজেলা অডিটোরিয়াম প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান সনি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল

এসময় উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন, থানার অফিসার ইনচার্জ মো. আনিছুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান। আলোচনা সভা শেষে প্রধান অতিথি অসহায় ও দুস্থ মানুষের হাতে ঈদ উপলক্ষে আর্থিক অনুদান তুলে দেন।

জানা যায়, মহাদেবপুর ও বদলগাছী উপজেলার মোট ৯৫৫ জন অসহায় নারী-পুরুষের মাঝে এই সহায়তা বিতরণ করা হয়। ঈদের আগে সহায়তা পেয়ে খুশি উপকারভোগীরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com