বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হরমুজ পুনরুদ্ধার হলেও ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না: রুবিও এলপি গ্যাসের দাম কমেছে ৫৫ টাকা খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিষ্ঠানটির নাম পাল্টে মায়ের নামে করতে রাজি হলেন না প্রধানমন্ত্রী নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার যাত্রী নিহত ‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে আজ ভোট ইসলামী ব্যাংক: মতিঝিলে ‘সচেতন গ্রাহক ফোরাম’ এর অবস্থান অব্যাহত চট্টগ্রামে হালিশহর বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস পাকুন্দিয়ায় বিএনপির কর্মসূচিতে গুলিবর্ষণের ঘটনায় সাবেক ওসি ও এসআইসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা

ইতালি যাত্রায় লিবিয়ায় গিয়ে জিম্মি, মুক্তিপণে ছাড়, গ্রেপ্তার ৩

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে
ইতালি যাত্রায় লিবিয়ায় গিয়ে জিম্মি, মুক্তিপণে ছাড়, গ্রেপ্তার ৩

ইতালি যাওয়ার উদ্দেশে একটি মানবপাচারকারী চক্রের হাতে পড়ে লিবিয়ায় গিয়ে চরম নির্যাতনের শিকার হয়েছেন মাদারীপুরের মো. সোহেল। পরে মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়ে অবশেষে দেশে ফিরেছেন তিনি।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উদ্যোগে কয়েকটি আন্তর্জাতিক সংস্থার সহায়তায় সোমবার দেশে ফেরেন সোহেল। তিনি ২০২৫ সালের ২৫ ডিসেম্বর ইতালি যাওয়ার স্বপ্নে দালাল চক্রের খপ্পরে পড়েন।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলনে পিবিআই এসব তথ্য তুলে ধরে।

পুলিশের বিশেষ এ ইউনিটের অতিরিক্ত উপ মহাপুলিশ পরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) এনায়েত হোসেন মান্নান বলেন, এ ঘটনায় রাজধানীর তুরাগ থানায় দায়ের করা মামলার তদন্ত করতে গিয়ে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন টিটু ঢালী ওরফে ম্যানেজার টিটু ওরফে টিটু মীর, রহিমা বেগম ও ইসমাইল দেওয়ান।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইর এসআই জাকারিয়া আলম জানান, দালাল চক্রের মাধ্যমে ইতালি যাওয়ার উদ্দেশে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশ ছাড়েন সোহেল। পরে তাকে বিভিন্ন দেশ ঘুরিয়ে লিবিয়ার ত্রিপলিতে নিয়ে আরেকটি চক্রের কাছে হস্তান্তর করা হয়।

এরপর পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। নির্যাতনের ভয়াবহ ভিডিও পাঠিয়ে টাকা আদায় করা হতো বলে জানান তিনি।

জাকারিয়া আলম বলেন, “তার হাতের পায়ের নখ তুলে ফেলা হয়। হাত পা বেঁধে উলঙ্গ করে স্টিলের পাইপ দিয়ে পিটিয়ে এবং জানালার ভাঙা কাঁচ ও চাকু দিয়ে পিঠ কেটে রক্তাক্ত করার ভিডিও তার পরিবারের কাছে পাঠিয়ে মুক্তিপণ চাইতেন অপহরণকারীরা।”

সংবাদ সম্মেলনে সোহেল বলেন, তাকে ত্রিপলিতে বদ্ধ ঘরে রেখে নির্যাতন করা হত এবং নির্যাতনকারীরা সবাই বাঙালি ছিলেন।

ইতালি প্রবাসী রিয়াজুল মাতবরের সঙ্গে এক আত্মীয়ের মাধ্যমে পরিচয় হওয়ার পর বৈধ ভিসায় ইতালি পাঠানোর আশ্বাস দেওয়া হয় বলে জানান তিনি।

অতিরিক্ত ডিআইজি এনায়েত হোসেন মান্নান বলেন, “২৪ লাখ টাকার চুক্তিতে তাকে ইতালি নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হলে প্রথম দফায় ৪ লাখ টাকা দেওয়ার পর বাকি টাকা ইতালি গিয়ে দেওয়া হবে বলে সোহেল জানিয়ে দেন।”

পরবর্তীতে বিভিন্ন ধাপে মোট ২৪ লাখ টাকা নেওয়ার পর সোহেলকে ভারত, শ্রীলঙ্কা, দুবাই, মিশর হয়ে লিবিয়ায় নেওয়া হয়।

সোহেল বলেন, “প্রথমে চেন্নাই বিমানবন্দরে নামি। সেখান থেকে শ্রীলঙ্কা নেওয়া হয়। পরে দুবাই হয়ে মিশরের আলেকজান্দ্রিয়া বিমানবন্দরে নামি। এরপর আরেকটি ফ্লাইটে লিবিয়ার বেনগাজি নেওয়া হয়।”

পিবিআই কর্মকর্তারা জানান, লিবিয়ায় পৌঁছানোর পর আরেকটি গ্রুপ তার ওপর নির্যাতন চালিয়ে পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে ১৯ লাখ টাকা দেওয়া হয়। সব মিলিয়ে সোহেলের পেছনে পরিবারের প্রায় ৬৩ লাখ টাকা খরচ হয়েছে।

এনায়েত হোসেন মান্নান বলেন, “মুক্তিপণ চাওয়াসহ মানবপাচারের অভিযোগে মামলা করার পর ২১ এপ্রিল এ তিনজনকে গ্রেপ্তার করা হলে অপহরণকারীদের টনক নড়ে।”

পরে অপহরণকারীরা সোহেলকে ত্রিপলির বিমানবন্দর এলাকায় ফেলে রেখে চলে যায়। এরপর লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তায় তাকে দেশে ফেরানো হয়।

তিনি দেশে ফিরে আদালতে জবানবন্দিও দিয়েছেন।

মানবপাচার চক্রে প্রভাবশালী কারও সম্পৃক্ততা আছে কি না জানতে চাইলে পিবিআই কর্মকর্তা এনায়েত বলেন, “এখানে রাঘব বোয়ালদের জড়িত থাকার তথ্য এসেছে। নিশ্চয়ই জড়িত; কেননা গ্রেপ্তারদের জামিনের চেষ্টা দেখে তাই মনে হচ্ছে।”

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com