বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকুন্দিয়ায় ইয়াবা ও নগদ টাকাসহ একজন গ্রেপ্তার হোসেনপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা নওগাঁয় কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল ব্যাংক কর্মচারীর কিশোরগঞ্জে হ্যান্ডবল প্রশিক্ষণ অনুষ্ঠিত, সনদ পেল ৪০ শিক্ষার্থী ভোটগ্রহণ শেষে আসতে শুরু করেছে ফলাফল, নজর কংগ্রেসের নিয়ন্ত্রণের দিকে কিশোরগঞ্জে অনূর্ধ্ব-১৪ হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোট শুরু পাকুন্দিয়া থানা পুলিশের বিশেষ অভিযান গ্রেপ্তার ৩ নওগাঁয় চিকিৎসাধীন অবস্থায় বগুড়ার আ’লীগ নেতা নবারের মৃত্যু দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

হরমুজ পুনরুদ্ধার হলেও ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না: রুবিও

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনায় ইরানের এমন কিছু “পারমাণবিক কর্মসূচির বিষয় অন্তর্ভুক্ত রয়েছে, যেটি তারা (ইরান) এক মাস বা এক বছর আগেও উল্লেখ করতে অস্বীকৃতি জানিয়েছিল।”

মঙ্গলবার মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির বৈঠকে এ কথা বলেন মার্কো রুবিও।

তিনি বলেন, “কিন্তু কোনো গ্রহণযোগ্য চুক্তিতে পৌঁছানো যাবেই, এমন কোনো নিশ্চয়তা নেই।”

মার্কিন এই পররাষ্ট্রমন্ত্রী তাদের অভিযানগুলোকে সমর্থন করেন এবং সেগুলোকে “অত্যন্ত সফল” বলে অভিহিত করেন।

“অপারেশন এপিক ফিউরি, যা আপনাদের মধ্যে কেউ কেউ অপছন্দ করেছেন এবং কেউ কেউ পছন্দ করেছেন, সেটি তার সামরিক লক্ষ্য অর্জনে সফল হয়েছে এবং ইরানের প্রতিরক্ষা শিল্পের ভিত্তিকে নাটকীয়ভাবে দুর্বল করে দিয়েছে।”

মার্কো রুবিও দাবি করেন, “এখন আর ইরানের কোনো নৌবাহিনী নেই, এটি সমুদ্রের তলদেশে অবস্থান করছে।”

সিনেটে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে একটি সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা করার সময় তিনি বলেন, হরমুজ প্রণালি সম্পূর্ণ সচল বা উন্মুক্ত করা হলেও যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না।

রুবিও সিনেট সদস্যদের জানান, “এটি নিয়ে আলোচনা করা হয়নি, এমন কোনো প্রস্তাবও দেওয়া হয়নি।”

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম এবং তাদের পারমাণবিক কর্মসূচির অন্যান্য দিকগুলো বর্জন করার শর্তে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার “শর্তসাপেক্ষ” হতে পারে বলেও উল্লেখ করেছেন তিনি।


Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com