শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

তাড়াইলে ফাঁসিতে ঝুলে গৃহবধূর মৃত্যু 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে
তাড়াইলে ফাঁসিতে ঝুলে গৃহবধূর মৃত্যু 
কিশোরগঞ্জের তাড়াইলে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে থাকা এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
তাড়াইল থানা সূত্রে জানা যায়, বুধবার (৩ জুন) উপজেলার দিগদাইড় ইউনিয়নের লক্ষীপুর গ্রামে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করা এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এক সন্তানের জননী আত্মহত্যাকারী রিমা আক্তার (২৩) লক্ষীপুর গ্রামের রুবেল মিয়ার স্ত্রী। তিনি তাড়াইল-সাচাইল ইউনিয়নের পশ্চিম সাচাইল (বালিগাতি) গ্রামের মৃত জালাল উদ্দিনের মেয়ে।
ফাঁসিতে ঝুলে আত্মহত্যাকারী রিমা আক্তারের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকালে রিমার স্বামী রুবেল মিয়া গরুর জন্য ঘাস কাটতে বাড়ির বাইরে যান। এ সময় রিমা আক্তার ঘরে একাই ছিলেন। সকাল ১০ টায় স্বজনরা ঘরের ভেতরে তাকে ধন্নার সঙ্গে উড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত দেখতে পান। খবর পেয়ে তাড়াইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহে থানায় নিয়ে আসেন।
.
তাড়াইল থানার (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় তাড়াইল থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে। মামলা নং- ৮/২০২৬।
.
তিনি আরও জানান, আইনগত পরীক্ষা শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com