বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তাড়াইলে গ্রাম আদালত নিয়ে ব্যতিক্রমী আয়োজন: র‍্যালি, ভিডিও শো ও কুইজে মুখর পংপাচিহা বাজার কক্সবাজারের মাদক পাচারচক্রের চার সদস্য কিশোরগঞ্জে গ্রেপ্তার, উদ্ধার ৭ হাজার ৬৯০ পিস ইয়াবা ইউনিসেফ থেকে হামের টিকা কিনছে সরকার ডেঙ্গু রোগীদের চিকিৎসায় সচেতন থাকতে চিকিৎসকদের পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর মানবতার পক্ষে বাংলাদেশের অবস্থান ‘সুদৃঢ় থাকবে’: প্রধানমন্ত্রী অন্ধকারে দাঁড়িয়ে ছিলেন তিনজন, টর্চলাইট জ্বালিয়ে দেখতে যাওয়ায় তরুণ খুন জয়পুরহাটে পৃথক তিন স্থান থেকে তিন মরদেহ উদ্ধার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি অনুসরণ করছে সরকার: শামা ওবায়েদ প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

ডেঙ্গু রোগীদের চিকিৎসায় সচেতন থাকতে চিকিৎসকদের পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১০ জুন, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

ডেঙ্গু রোগীদের চিকিৎসায় সচেতন থাকতে চিকিৎসকদের পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। একইসঙ্গে ডেঙ্গু রোগী বাড়লে অতিরিক্ত চিকিৎসক নিয়োজিত করার আশ্বাসও দিয়েছেন তিনি।

বুধবার (১০ জুন) জাতীয় প্রেস ক্লাবে ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব’ আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, “আমাদের একটাই কথা, আমরা হামের বিরুদ্ধে সবাই মিলে মোকাবিলা করছি। অনেকটাই এগিয়েছি, কিন্তু এখন আরেকটি চ্যালেঞ্জ আসছে- ডেঙ্গু। আপনারা দয়া করে নিজ নিজ অবস্থান থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা ও ডেঙ্গুর প্রটোকল মেনে চলার বিষয়টি নিশ্চিত করবেন। সারা বাংলাদেশে ডাক্তারদের একটি বড় সার্কেল রয়েছে। সবাইকে বলবেন, বড় ডাক্তাররা যেসব নির্দেশনা দিয়েছেন, অ্যান্টিবায়োটিক না দেওয়া, প্লাজমা লিক শুরু হলে প্রতিটি রোগীর প্রতি খেয়াল রাখা, প্লাজমা লিকের সঙ্গে সঙ্গেই ফ্লুইড দেওয়া, যাতে রোগী শকে না যায়- তা অনুসরণ করতে। এই বিষয়গুলো আপনারা আপনাদের বন্ধুবান্ধবদের বলবেন, যাতে তারা রোগীদের ওপর নির্দিষ্ট নজর রাখতে পারেন।”

পরিস্থিতি বেগতিক হলে অতিরিক্ত চিকিৎসক সরবরাহের কথাও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, “যদি সমস্যা হয়, রোগী বেশি হয়ে যায়, আমাদের জানাবেন। আমরা যেভাবে পারি চিকিৎসক দেব। প্রয়োজনে আপনাদেরকেও বাইরে থেকে চিকিৎসক দিয়ে দেব। তবুও আমাদের মানুষদের বাঁচাতে হবে।”

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব’ এ আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী।

জিয়াউর রহমানের রাজনৈতিক অবদানের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, সিপাহী বিপ্লবের মাধ্যমে জনগণ জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে ক্ষমতায় বসিয়েছিল। তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং রাজনীতির পথ সবার জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন।

তিনি জিয়াউর রহমান ও তার পুত্র আরাফাত রহমান কোকো এর আত্মার মাগফিরাত কামনা করেন এবং তারেক রহমান এর সুস্বাস্থ্য ও দেশের জন্য তার নেতৃত্বের সফলতা কামনা করেন।

ড্যাবের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মো. আবুল কেনানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত, ড্যাবের সাবেক মহাসচিব ডা. মো. আব্দুস সালাম ও বর্তমান মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com