বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের আওতায় ইউআরটি সদস্যদের রিফ্রেশার্স প্রশিক্ষণ

মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় উপজেলা রিসোর্স টিমের (ইউআরটি) সদস্যদের দিনব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

গত ৯ থেকে ১১ জুন পর্যন্ত তিনটি ব্যাচে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ও কোর্স ডিরেক্টর হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন। প্রশিক্ষণে সভাপতিত্ব ও কোর্স কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) জেবুন নাহার শাম্মী।

প্রশিক্ষণে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

ভিডিও ক্লিপের মাধ্যমে গ্রাম আদালতের সম্পূর্ণ কার্যপ্রক্রিয়া উপস্থাপন এবং বিষয়ভিত্তিক আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে প্রশিক্ষণ পরিচালিত হয়। অংশগ্রহণকারীরা জানান, এ পদ্ধতিতে বিষয়বস্তু সহজে আয়ত্ত করা সম্ভব হয়েছে এবং উপজেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদের সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনাও আরও সহজ হবে।

প্রশিক্ষণে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে— ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের জবাবদিহিতা নিশ্চিত করা, জনসচেতনতা ও প্রচারণা বৃদ্ধি, নথিপত্র যথাযথভাবে সংরক্ষণ এবং পুলিশ প্রশাসনের সহযোগিতা জোরদার করা। এছাড়া প্রতিটি থানায় গ্রাম আদালতের আবেদন ফরম সংরক্ষণের মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, গ্রাম আদালত জনগণের দোরগোড়ায় বিচারসেবা পৌঁছে দেওয়ার একটি কার্যকর ব্যবস্থা। এর কার্যক্রম আরও শক্তিশালী হলে সাধারণ মানুষ স্বল্প সময়ে ও কম খরচে ন্যায়বিচার পাওয়ার সুযোগ পাবেন।

প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব), জেলা লিগ্যাল এইড অফিসার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এবং অতিরিক্ত পুলিশ সুপার।

প্রশিক্ষণ কর্মসূচির সার্বিক আয়োজন ও সমন্বয়ে ছিলেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের কিশোরগঞ্জ জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার হাফিজা আক্তার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com