সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকুন্দিয়ায় মাদক সেবনের সময় আটক যুবকের এক বছরের কারাদণ্ড ৬ বিভাগে ভারী বৃষ্টির সতর্কবার্তা জলাবদ্ধতাকবলিত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: প্রধান কৌঁসুলি দেশের স্বার্থ ক্ষুণ্ণ করে আইএমএফের কোনো কর্মসূচিতে অংশ নেবে না সরকার হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু নীলফামারীতে ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪ তাড়াইলে বিশ্ব জনসংখ্যা দিবস পালন, আলোচনা সভা ও সম্মাননা প্রদান পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের মরদেহ উদ্ধার, মিলল শ্রীপুরে নিকলীর হাওরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ, উদ্ধার অভিযান অব্যাহত

হত্যা মামলায় আবুল বারকাতের জামিন নাকচ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

জুলাই আন্দোলনের সময় ঢাকার নীলক্ষেত এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় অধ্যাপক আবুল বারকাতের জামিন আবেদন নাকচ করে দিয়েছে আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন সোমবার বারকাতের জামিন আবেদন নামঞ্জুর করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জানান।

আবুল বারকাতকে রোববার (১৪ জুন) এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করে সোমবার শুনানি করার কথা আদালতকে জানান।

এদিন বারকাতের পক্ষে জামিন চেয়ে শুনানি করেন আইনজীবী বাবুল মিয়া। তিনি বলেন, গত ৭ জুন দুদকের মামলায় আপিল বিভাগ থেকে জামিন পান আবুল বারকাত। নিজের পাসপোর্ট আদালতে জমা দেওয়ার শর্তে তার জামিন আবেদন মঞ্জুর করে আপিল বিভাগ। কারাগার থেকে মুক্তির আগমুহূর্তে এই (হত্যা) মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। কী কারণে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হল, এই ঘটনার সাথে তার কী সম্পৃক্ততা রয়েছে–তা আমাদের জানা নেই।

আবুল বারকাতের আরেক আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন বলেন, তিনি অসুস্থ ও বয়স্ক মানুষ। অসুস্থতা ও বয়স বিবেচনায় তার জামিন প্রার্থনা করছি। আর উনি যেমন ব্যক্তি, তাতে তার এই ঘটনার সাথে কোনো সম্পর্ক থাকার, কোনোভাবে জড়িত থাকার কথা নয়। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই।

অন্যদিকে রাষ্ট্রপক্ষে শামছুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করে বলেন, এই মামলার তদন্ত করতে গিয়ে তদন্ত কর্মকর্তা তার সম্পৃক্ততা পেয়েছেন। দেশ থেকে হাজার কোটি টাকা (বারকাত) পাচার করেছেন। শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সবধরনের সহযোগিতা করেছেন। মামলার ঘটনায় তার সম্পৃক্ততা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার জামিনের বিরোধিতা করছি।

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাতকে গত ১০ জুলাই রাতে ধানমণ্ডির ৩ নম্বর সড়কের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। জালিয়াতির মাধ্যমে জনতা ব্যাংক থেকে অ্যাননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের মামলায় পরদিন তাকে কারাগারে পাঠানো হয়।

দুদকের ওই মামলায় গত ৭ জুন আপিল বিভাগ থেকে জামিন পান আবুল বারকাত। পাসপোর্ট আদালতে জমা দেওয়ার শর্তে তার জামিন আবেদন মঞ্জুর করে সর্বোচ্চ আদালত।

জামিন পেলেও কারাগার থেকে মুক্তি পাননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এ অধ্যাপক। ওইদিন জুলাই আন্দোলনের সময়কার আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন ডিবি পুলিশ।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকালে নীলক্ষেত এলাকায় গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ।

এ মামলায় বাদী হয়েছেন তার শ্যালক আব্দুর রব। মামলা হয় নিউ মার্কেট থানায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনকে সেখানে আসামি করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com