শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় মুক্তিযোদ্ধা কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় মুক্তিযোদ্ধা কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বীর মুক্তিযোদ্ধারা।

মঙ্গলবার (১৬ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত এ মানববন্ধনে বিপুলসংখ্যক বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং মুক্তিযোদ্ধাদের সন্তানরা অংশ নেন। কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাশির উদ্দিন ফারুকীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূপেন্দ্র ভৌমিক দোলন, জেলা বাসদের আহ্বায়ক শফীকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মুক্তু এবং পাকুন্দিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুর রাজ্জাকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ১১ জুন গভীর রাতে পাকুন্দিয়া থানার মাত্র ২০০ গজ দূরে অবস্থিত উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়টি দুর্বৃত্তরা ভাঙচুর করে এবং সেখানে থাকা বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। স্বাধীনতার ৫৫ বছর পর মুক্তিযোদ্ধাদের একটি কার্যালয় ভাঙচুরের ঘটনার বিচার দাবিতে রাজপথে দাঁড়াতে হওয়াকে তারা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক বলে উল্লেখ করেন।

বক্তারা আরও বলেন, ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এতে মুক্তিযোদ্ধা সমাজের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।

মানববন্ধন থেকে অবিলম্বে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন বক্তারা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com