মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মাসুদ আহ্বায়ক, মুরাদ সদস্যসচিব: তাড়াইলে এনসিপির ৮৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পাকুন্দিয়ায় মাদক কারবারির এক বছরের কারাদণ্ড তাড়াইলের দশদ্রোন ও দড়িজাহাঙ্গীরপুর গ্রামে মাদকবিরোধী জনরোষ, বাড়িঘর ভাঙচুর ঠেকাতে পুলিশের হস্তক্ষেপ হোসেনপুরে একটি ছোট সেতুর অভাবে দূভোগে হাজারো মানুষ: বাঁশের সাঁকোই একমাত্র ভরসা নওগাঁয় এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ জুলাই পদযাত্রা ও জনসভা দাবি না মানলে ১৮ জুলাই নওগাঁয় শিক্ষামন্ত্রীকে ঢুকতে না দেওয়ার হুশিয়ারি এইচএসসি পরীক্ষার্থীদের ঈশ্বরদীতে একতা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরের রেল যোগাযোগ বন্ধ তাড়াইলে শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা

দাবি না মানলে ১৮ জুলাই নওগাঁয় শিক্ষামন্ত্রীকে ঢুকতে না দেওয়ার হুশিয়ারি এইচএসসি পরীক্ষার্থীদের

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে
দাবি না মানলে ১৮ জুলাই নওগাঁয় শিক্ষামন্ত্রীকে ঢুকতে না দেওয়ার হুশিয়ারি এইচএসসি পরীক্ষার্থীদের

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে নওগাঁয় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টায় জেলা শিক্ষাভবনের সামনে “এইচএসসি ২০২৬ ব্যাচ”-এর ব্যানারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংহতি জানিয়ে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরাও অংশ নেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা দাবি জানান, দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখতে হবে। পাশাপাশি বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে।

বক্তারা বলেন, তাদের তিন দফা দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এ সময় শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ১৮ জুলাই নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন উপস্থিত হলে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাকে অনুষ্ঠানে প্রবেশ করতে দেওয়া হবে না।

মানববন্ধনে বক্তব্য দেন এইচএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থী মারশিয়া রহমান, নাইম আহম্মেদ ও রাহিম হোসেন। এছাড়া অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী রাজন এবং একাদশ শ্রেণির শিক্ষার্থী সাদমানও বক্তব্য রাখেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com