মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকুন্দিয়ায় কাঁঠাল গাছ থেকে পড়ে বেপারির মৃত্যু হোসেনপুরে বজ্রপাতে নিহত প্রবাসী রাসেলের পরিবারে চরম মানবিক সংকট, সহায়তার আবেদন নওগাঁয় ৬ বছরে জব্দ ১৬ হাজার ৬১ পিস ফেন্সিডিল ধ্বংস দুই বছরেও থামেনি কান্না: তাড়াইলের বীর শহীদ তরিকুল ইসলাম রুবেলকে শ্রদ্ধায় স্মরণ প্রতিষ্ঠার ৬ বছর পূর্তিতে হাওরের বুকে নৌভ্রমণে উৎসবমুখর তাড়াইল উপজেলা প্রেস ক্লাব বিভ্রাট কাটিয়ে ফিরল ফেইসবুক বিশ্বকাপ থেকে ফিফা আয় করেছে ১৫ বিলিয়ন ডলার বিশ্বকাপ ফাইনাল উপলক্ষ্যে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেব ও প্রীতম হাসান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার কাজ স্থগিত নিকলীতে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, একজন নিহত

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের উদ্বোধনে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের উদ্বোধনে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় শহরের বরুনকান্দি মোড় এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে নামফলক উন্মোচনের মাধ্যমে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

উদ্বোধন শেষে শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ, আধুনিক লাইব্রেরি ও কম্পিউটার ল্যাব পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা সচিব আব্দুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন।

এ সময় নওগাঁ জেলার ছয়টি সংসদীয় আসনের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। তারা হলেন— নওগাঁ-১ আসনের মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ আসনের মো. এনামুল হক, নওগাঁ-৩ আসনের মো. ফজলে হুদা, নওগাঁ-৪ আসনের ডা. একরামুল বারী টিপু, নওগাঁ-৫ আসনের মো. জাহিদুল ইসলাম ধলু এবং নওগাঁ-৬ আসনের শেখ মো. রেজাউল ইসলাম।

এছাড়াও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী, জেলা পরিষদ প্রশাসক মো. আবু বক্কর সিদ্দিক, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অস্থায়ী ক্যাম্পাসের উদ্বোধনী পর্ব শেষে দুপুর সোয়া ১২টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সুধী সমাবেশ ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা নবীন শিক্ষার্থীদের হাতে আম্রপালি আমগাছের চারা তুলে দিয়ে তাদের বরণ করে নেন।

সুধী সমাবেশে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিতকরণ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন। বিশেষ অতিথিরাও তাঁদের বক্তব্যে নওগাঁ বিশ্ববিদ্যালয়কে উত্তরাঞ্চলের উচ্চশিক্ষার নতুন দিগন্ত হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com