বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব স্থানীয় সরকারকে শক্তিশালী না করলে গণতন্ত্র টেকসই হয় না: মির্জা ফখরুল সৌদির বিরুদ্ধে হুতিদের নৌ-অবরোধের তীব্র নিন্দায় বাংলাদেশ কিশোরগঞ্জে সড়কের পাশে পড়েছিল মুক্তিযোদ্ধার ছেলের লাশ হোসেনপুরে বিলুপ্তির পথে মাকাল ফল, নতুন প্রজন্মের কাছে অচেনা কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার হোসেনপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নিকলীতে ইয়াবা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নিকলীতে নিখোঁজের একদিন পর অষ্টম শ্রেণির ছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে খাল থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

নিকলীতে নিখোঁজের একদিন পর অষ্টম শ্রেণির ছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের অষ্টম শ্রেণির ছাত্র তাওহীদ ইসলামের (১৩) ভাসমান মরদেহ নিখোঁজের একদিন পর ধনু নদী থেকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) উপজেলার সিংপুর ইউনিয়নের ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ধনু নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তাওহীদ ইসলাম ওই ইউনিয়নের বাজারহাটি গ্রামের মো. গোলজার মিয়ার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার (২০ জুলাই) দুপুরে খাবার খেয়ে বাড়ির সামনে খেলতে গিয়ে নিখোঁজ হয় তাওহীদ। স্বজনরা রাতভর খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

মঙ্গলবার সকাল ১০টার দিকে বাড়ির পাশের ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ধনু নদীতে তাওহীদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com