শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সভাপতি ফাহিম, সম্পাদক ফয়সাল: তাড়াইলে ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন তাড়াইলে যুবদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সবুজকে সংবর্ধনা ৪ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ, ২ জনের পদোন্নতি শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান ভাত রান্নার সময় নরম হয়ে গেলে কী করবেন মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর তাড়াইলে রাউতি মানবসেবা ফাউন্ডেশনের আয়োজনে কাফন-দাফন বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা ৪ বিভাগে অতি ভারি বৃষ্টির সতর্কবার্তা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা পেল ইসি কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’

তাড়াইলে রাউতি মানবসেবা ফাউন্ডেশনের আয়োজনে কাফন-দাফন বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে
তাড়াইলে রাউতি মানবসেবা ফাউন্ডেশনের আয়োজনে কাফন-দাফন বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়নে সুন্নতসম্মতভাবে মৃত ব্যক্তির গোসল, কাফন-দাফন ও দাফন কার্যক্রম সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে রাউতি মানবসেবা ফাউন্ডেশন।
.
বুধবার (৫ আগস্ট) আছর নামাজের পর রাউতি গাবতলা মোড়ে অনুষ্ঠিত এ কর্মশালায় রাউতি ও আশপাশের এলাকার আলেম-উলামা, ইমাম-খতিব,মাদরাসার শিক্ষক,স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।
.
রাউতি মানবসেবা ফাউন্ডেশনের সহ-সভাপতি মুফতী আব্দুল কাদিরের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আঠারোবাড়ী কাছারি মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা শাকের সিদ্দিকী। তিনি সুন্নতের আলোকে মৃত ব্যক্তিকে গোসল করানো, কাফনের কাপড় প্রস্তুত ও পরানোর নিয়ম,কবর প্রস্তুত, দাফনের পদ্ধতি এবং সংশ্লিষ্ট বিভিন্ন মাসআলা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি উপস্থিতিদের ব্যবহারিক প্রশিক্ষণও প্রদান করা হয়।
.
আলোচনা সভায় বক্তব্য রাখেন রাউতি ইউনিয়ন ইমাম-উলামা পরিষদের সভাপতি মুফতী শহীদুল্লাহ (দা.বা.) এবং সাধারণ সম্পাদক মাওলানা এনামুল হক। বক্তারা বলেন, ইসলামের বিধান অনুযায়ী সঠিকভাবে কাফন-দাফনের নিয়ম জানা প্রত্যেক মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ সমাজে সচেতনতা বৃদ্ধি এবং ধর্মীয় দায়িত্ব পালনে সহায়ক ভূমিকা রাখবে।
.
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন মাওলানা মাজহারুল হক, মাওলানা দিলাওয়ার হোসাইন, মাওলানা উবায়দুর রহমান রাকিবসহ বিভিন্ন মসজিদের ইমাম-খতিব ও মাদরাসার শিক্ষকবৃন্দ। এছাড়া স্থানীয় ওয়ার্ড সদস্য আহের উদ্দীন, নূর হোসেন ভূঁইয়া, আব্দুস সালাম,আঞ্জর আলীসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
.
আয়োজকরা জানান, মুসলিম সমাজে সুন্নতসম্মত কাফন-দাফনের বিধান সম্পর্কে সঠিক জ্ঞান ছড়িয়ে দেওয়া এবং বাস্তবভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এ কর্মশালার আয়োজন করা হয়েছে।
.
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন রাউতি মানবসেবা ফাউন্ডেশনের দেশ ও প্রবাসে অবস্থানরত সদস্যরা। কর্মশালা শেষে দেশ,জাতি ও মুসলিম উম্মাহর শান্তি,সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com