বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, কিশোরগঞ্জ জেলা শাখার আওতাধীন তাড়াইল উপজেলা শাখার আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) কিশোরগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইমন খান ও সাধারণ সম্পাদক পারভেজ চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত কমিটিতে মো. শেখ ফাহিম-কে সভাপতি এবং মো. ফয়সাল আহমেদ-কে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আরাফাত, সহ-সভাপতি কবির হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নীল মাহমুদ নাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শ্রাবণ, সহ-সাংগঠনিক সম্পাদক আরিয়ান হোসেন সেলিম, দপ্তর সম্পাদক মুতাসিম বিল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমদাদুল হক, অর্থ সম্পাদক তানভীর, শিক্ষা ও গবেষণা সম্পাদক জুলফিকার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক বাইজিদ ভূঁইয়া, ধর্ম বিষয়ক সম্পাদক নাঈম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান, সাংস্কৃতিক সম্পাদক আশিক বিল্লাহ, ক্রীড়া সম্পাদক ঝিনুক মিয়া, সমাজসেবা সম্পাদক আশিক ভূঁইয়া, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক অনিক হোসেন এবং পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক রুবেল ভূঁইয়া।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন সাব্বির আহমেদ, শফিক, মনির, সৌরভ ও ফারুক।
নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তাড়াইল উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মো. জাকিরুল ইসলাম বাকী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ছাত্র অধিকার পরিষদ সবসময় অন্যায়-অবিচারের বিরুদ্ধে এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন কমিটির যোগ্য নেতৃত্বে তাড়াইল উপজেলায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে।
জাকিরুল ইসলাম বাকী বলেন, তাড়াইল উপজেলা ছাত্র অধিকার পরিষদ তাঁর হাতে গড়ে ওঠা একটি সংগঠন। অসংখ্য সহযোদ্ধার আন্তরিক সহযোগিতা, ত্যাগ ও সাংগঠনিক প্রচেষ্টার মাধ্যমে ধাপে ধাপে সংগঠনটি শক্তিশালী অবস্থানে পৌঁছেছে। প্রতিটি পর্যায়ে শিক্ষার্থীদের অধিকার, ন্যায়বিচার ও আদর্শিক রাজনীতির চর্চাকে সামনে রেখে কাজ করা হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে তিনি মূল দলের উপজেলা সভাপতির দায়িত্ব পালন করছেন, যা তাঁর কাছে যেমন গর্বের, তেমনি আরও বড় দায়িত্বের বিষয়। নেতৃত্ব ব্যক্তি-কেন্দ্রিক নয়, বরং এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া বলেও তিনি মন্তব্য করেন।
নবগঠিত কমিটির উদ্দেশে তিনি বলেন, নতুন নেতৃত্ব সংগঠনের আদর্শ ও ঐতিহ্য সমুন্নত রেখে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও কার্যকর ভূমিকা পালন করবে। তিনি ভবিষ্যতেও সংগঠনের অগ্রযাত্রায় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, নবগঠিত কমিটি তাড়াইলের তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করে ইতিবাচক সামাজিক ও সাংগঠনিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।