কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৯৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
কিশোরগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশ সুপারের সুনির্দিষ্ট নির্দেশনা ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে জেলার বিভিন্ন থানায় একযোগে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বিভিন্ন অপরাধে জড়িত আসামিদের গ্রেফতারের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।
জেলা পুলিশ জানিয়েছে, কিশোরগঞ্জকে নিরাপদ, শান্তিময় ও অপরাধমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে জেলা পুলিশ সাধারণ জনগণ ও গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেছে।
কিশোরগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা ও অপরাধ দমনে তারা সর্বদা অঙ্গীকারবদ্ধ।