মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গোপালগঞ্জে ডাম্প ট্রাক ও বাসের সংঘর্ষে নিহত ৩ ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার নির্দেশ ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু আমির খসরুঋণনির্ভরতা কমিয়ে নিজস্ব অর্থায়নে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে দেশ মহাসড়কে এআই ক্যামেরার কারণে চাঁদাবাজি কমবে: স্বরাষ্ট্রমন্ত্রী খ্যতিমান অভিনেতা প্রবীর মিত্রের জন্মদিন আজ রাজশাহীর সাবেক মেয়র লিটনসহ ৩৪ জনকে গ্রেপ্তারে পরোয়ানা জারি ৭০ অনুচ্ছেদ বাতিল ও রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে করা রিট আবেদন খারিজ তাড়াইলে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও মতবিনিময় সভা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ বিশ্বব্যাপী তিন সপ্তাহে আয় ২০০ কোটি ডলার

তাড়াইলে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও মতবিনিময় সভা

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে
তাড়াইলে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও মতবিনিময় সভা
কিশোরগঞ্জের তাড়াইলে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন-২০২৬ সফল করতে প্রস্তুতিমূলক অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও অংশীদার সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
.
মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদের মতবিনিময় সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তাড়াইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অতীশ দাস রাজিব। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান ভূঁইয়া, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সার্ভিলেন্স অ্যান্ড মেডিকেল অফিসার ডা. আবদুল মতিন এবং তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম।
.
সভায় জানানো হয়, তাড়াইল উপজেলার সকল ইউনিয়নের ১ বছর বয়স থেকে সব বয়সী মানুষকে (গর্ভবতী নারী ব্যতীত) দুই ডোজ করে ওরাল কলেরা ভ্যাকসিন খাওয়ানো হবে। আগামী ২২ আগস্ট ২০২৬ থেকে তাড়াইলে ওরাল কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন শুরু হবে। ভ্যাকসিন গ্রহণের জন্য অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করা বাধ্যতামূলক করা হয়েছে।
.
তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তানজিম আহমেদ অন্তরের প্রেজেন্টেশন উপস্থাপন ও সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা বিএনপির সহসভাপতি শরীফ আহমেদ আলেক, সাধারণ সম্পাদক সারোয়ার আলম, সহসাধারণ সম্পাদক সামির হোসেন সাকী, বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার আমির হাবিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, গণঅধিকার পরিষদ তাড়াইল উপজেলা শাখার সভাপতি জাকিরুল ইসলাম ভূঁইয়া বাকীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসকরা।
.
সভায় কলেরা প্রতিরোধে ভ্যাকসিন গ্রহণের গুরুত্ব, ক্যাম্পেইনের কার্যক্রম, অনলাইন রেজিস্ট্রেশন ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্টরা ক্যাম্পেইন সফল করতে জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com