বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
চিকিৎসক নাফিসার মৃত্যু: শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এস আলম গ্রুপের বিদ্যুৎকেন্দ্রের এলসির জন্য ৩২ লাখ ডলার ছাড়ের অনুমতি কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সরিয়ে দেওয়া হয়েছে ৩০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা কেন্দ্র চালু করবে ইউজিসি এক্সিলারেটের টার্মিনালে এলএনজি শেষ, আবার কমলো গ্যাস সরবরাহ পাকুন্দিয়ায় পিকআপ-অটোরিকশার সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত ৩ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শতভাগ ফেল করা সেই বিদ্যালয়কে শোকজ দুই দিনব্যাপী আয়োজনে ওয়েডিং ভিজ্যুয়াল ও স্টোরিটেলিংয়ের মিলনমেলা গোপালগঞ্জে ডাম্প ট্রাক ও বাসের সংঘর্ষে নিহত ৩ ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার নির্দেশ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শতভাগ ফেল করা সেই বিদ্যালয়কে শোকজ

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শতভাগ ফেল করা সেই বিদ্যালয়কে শোকজ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের সব শিক্ষার্থীর ফেল করার ঘটনা নিয়ে বিতর্কের মধ্যে পড়েছে প্রতিষ্ঠানটি। বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নজরে আসে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের।

শতভাগ ফেল করার পিছনে কী কারণ ছিল, শিক্ষকদের কোনো গাফলতি ছিল কিনা, তা জানতে বিদ্যালয়টির প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বোর্ড।

রবিবার (১৬ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. মো. মাসুদ রানা খান স্বাক্ষরিত নোটিশে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষককে এ বিষয়ে বোর্ডে স্ব-শরীরে উপস্থিত হয়ে ব্যাখা দিতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় পাসের হার শূন্য শতাংশ।

আগামী ৭ কর্মদিবসের মধ্যে স্ব-শরীরে বোর্ডে উপস্থিত হয়ে এর কারণ ব্যাখ্যার জন্য নির্দেশ প্রদান করা হলো। বিষয়টি অতীব জরুরি।

পাকুন্দিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক খান শোকজ নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমিও এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষককে তাগিদ দিয়েছি। যথাসময়ের মধ্যে বোর্ডে উপস্থিত হয়ে এর সঠিক ব্যাখ্যা দেওয়ার জন্য।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com