বিয়ের ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি ও ভিজ্যুয়াল স্টোরিটেলিংকে কেন্দ্র করে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী বিশেষ আয়োজন ‘ফরএভার স্টোরি চ্যাপ্টার ১’।
বাংলাদেশে শিল্পকলা একাডেমীতে ১৭ ও ১৮ আগস্ট আয়োজিত এ অনুষ্ঠানে ওয়েডিং ইন্ডাস্ট্রির পেশাজীবী, আলোকচিত্রী, সিনেমাটোগ্রাফার ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
আয়োজনে দর্শনার্থীদের জন্য ছিল ওয়েডিং ভিজ্যুয়াল প্রদর্শনী, কর্মশালা, প্যানেল আলোচনা ও ইন্ডাস্ট্রি টক। এসব পর্বে বিয়ের গল্পকে আরও নান্দনিক ও সৃজনশীলভাবে উপস্থাপন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ওয়েডিং ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
আয়োজকদের মতে, ওয়েডিং ভিজ্যুয়াল ও স্টোরিটেলিংকে আরও সমৃদ্ধ করা এবং এ শিল্পের সঙ্গে যুক্ত পেশাজীবীদের মধ্যে অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি করাই ছিল আয়োজনটির মূল উদ্দেশ্য।
আয়োজন শেষে ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি এই দুই ক্যাটাগরিতে মোট ছয়জনকে পুরস্কৃত করা হয়। বিজয়ীদের হাতে নগদ অর্থ, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পাশাপাশি আয়োজনে অংশগ্রহণকারী সকলকে সনদপত্র প্রদান করা হয়।
‘ফরএভার স্টোরি চ্যাপ্টার ১’ আয়োজন করেছে ডিজিটাল শপ ও সনি বাংলাদেশ। দুই দিনের এ আয়োজনের মধ্য দিয়ে দেশের ওয়েডিং ভিজ্যুয়াল ও স্টোরিটেলিং শিল্পে নতুন ভাবনা, সৃজনশীলতা ও পেশাগত যোগাযোগের সুযোগ আরও বিস্তৃত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।