শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের দেওয়া ঘর পেলেন হাতেম

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ২৪৯ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের দেওয়া ঘর পেলেন হাতেম

‘মানবতা সেবায় প্রবাসীদের ঐক্য, অসহায় পরিবারের মুখে হাসি’—এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জ জেলা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় পরিবারের জন্য নির্মিত নতুন ঘর হস্তান্তর করা হয়েছে। নতুন ঘর পেয়ে খুশি কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের ছপিলা গ্রামের উপকারভোগী মো. হাতেম মিয়া।

শুক্রবার বিকেলে ছপিলা গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে মো. হাতেম মিয়ার হাতে নতুন ঘরের চাবি তুলে দেন কিশোরগঞ্জ জেলা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা ও চৌগাংগা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ খলিলুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট শাহ মো. আশরাফ উদ্দিন দুলাল, সমাজসেবক আশরাফুল ইসলাম বাবুল এবং প্রবাসী শাহজাহানের বাবা মো. ইব্রাহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ফাউন্ডেশন সূত্রে জানা যায়, অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই প্রবাসীদের সহযোগিতায় এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ছপিলা গ্রামের অসহায় হাতেম মিয়ার পরিবারের জন্য একটি নতুন ঘর নির্মাণ করে দেওয়া হয়।

নতুন ঘর নির্মাণে আর্থিক ও সাংগঠনিক সহযোগিতার পাশাপাশি স্থানীয় কয়েকজন ব্যক্তি স্বেচ্ছাশ্রম দিয়ে কাজ করেন। তাঁদের মধ্যে কাঠমিস্ত্রি মোহাম্মদ রফিকুল ইসলাম ও মাসুদ মিয়া বিনা পারিশ্রমিকে ঘর নির্মাণে শ্রম দেন।

ঘর হস্তান্তরের সময় ফাউন্ডেশনের সংশ্লিষ্টরা বলেন, প্রবাসীরা দেশের বাইরে থেকেও দেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। তাঁদের সম্মিলিত সহযোগিতায় সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রায় কিছুটা স্বস্তি আনা সম্ভব। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

নতুন ঘরের চাবি হাতে পেয়ে মো. হাতেম মিয়া আবেগাপ্লুত হয়ে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, নিজের একটি নিরাপদ ঘরের স্বপ্ন পূরণ হওয়ায় তাঁর পরিবারের সদস্যরা অত্যন্ত আনন্দিত।

স্থানীয়রাও প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, সমাজের বিত্তবান ও প্রবাসী ব্যক্তিরা এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ালে সুবিধাবঞ্চিত পরিবারগুলো নতুন করে বাঁচার সাহস পাবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com