শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক হোসেনপুরে নিরাপদ সড়ক চাইয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নিউ ইয়র্কে ইউনূসকে হেনস্তা: দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা হোসেনপুরে গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়ম, দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ সদস্যকে বরখাস্ত হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত রাজশাহী রেঞ্জে সার্বিক মূল্যায়নে প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম তাড়াইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বর্ণমালা শিক্ষাকুঞ্জের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে
বর্ণমালা শিক্ষাকুঞ্জের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

‘তোমার আকাঙ্ক্ষা হোক আকাশ ছোঁয়া’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নওগাঁর বর্ণমালা শিক্ষাকুঞ্জের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

আজ সকাল ১০টায় শহরের টাইম স্কয়ারের চতুর্থ তলার হলরুমে ফিতা কেটে ও কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

বর্ণমালা শিক্ষাকুঞ্জের পরিচালক হাবিবা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক নান্নু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম (ভিপি) রানা, জেলা পুষ্টিবিদ তামান্না ইসলাম তন্নী, রুমিয়া নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান মুরাদ হোসেন এবং নওগাঁ জেলা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সেক্রেটারি এম মাসুদ রানা।

এ ছাড়া বর্ণমালা শিক্ষাকুঞ্জের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্ণমালা শিক্ষাকুঞ্জ নওগাঁর শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটির নিরলস প্রচেষ্টা প্রশংসনীয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দঘন আয়োজনে কেক কাটা, সাংস্কৃতিক পরিবেশনা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com