বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে
বদলগাছীতে শিক্ষা খাতের উন্নয়নে আনন্দ র‍্যালি

নওগাঁর বদলগাছী উপজেলার ৫ নম্বর কোলা ইউনিয়নে শিক্ষা খাতের উন্নয়ন, কোলা আদর্শ কলেজ জাতীয়করণ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সংস্কারের সুসংবাদে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিকেল ৫টায় কোলা বাজারে ৫ নম্বর কোলা ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ আনন্দ র‍্যালির আয়োজন করা হয়।

র‍্যালিতে বদলগাছী উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডো বলেন, “কোলা আদর্শ কলেজ ও কোলা বিজলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সংস্কার এবং শিক্ষা খাতের সার্বিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখার জন্য ৫ নম্বর কোলা ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুলকে ধন্যবাদ ও লাল গোলাপ শুভেচ্ছা জানাই।”

এ সময় উপস্থিত ছিলেন কোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূর ইসলাম, কোলা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাসু হোসেন এবং কোলা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সাইফুল ইসলাম। এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা র‍্যালিতে অংশ নেন।

র‍্যালিটি কোলা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কোলা বাজারে এসে শেষ হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com