মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন আইনজীবীকে মারধরের অভিযোগ, যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে ম্যানিলায় বৈঠকে বসেছেন ট্রাম্পসহ কোয়াডের অন্য নেতারা শেখ হাসিনা-জয়-পুতুল-টিউলিপের নামে ইন্টারপোলের রেড নোটিশ চায় দুদক লন্ডনে নাহিদদের ওপর ‘সহিংসতার’ নিন্দা সরকারের পাকুন্দিয়ায় জমি নিয়ে সংঘর্ষে আহত নারীর মৃত্যু মাথাপিছু আয় বেড়ে ৩০২০ ডলার: সংসদে অর্থমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ, উপাচার্য ১০ ঘণ্টা অবরুদ্ধ ৫০৩ উপজেলায় হবে ১৫১ শয্যার হাসপাতাল: সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী তাড়াইলে বাউনপুর মাজারে গান-বাজনা বন্ধের দাবিতে বিক্ষোভ ও অবস্থান

তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কিশোরগঞ্জের তাড়াইলে হরিজন ও জেলে সম্প্রদায়ের হতদরিদ্র নারীদের মাঝে শাড়ি বিতরণ করেছে উপজেলা প্রশাসন। নতুন শাড়ি পেয়ে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগী নারীরা।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব শাড়ি বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার।

এ সময় উপস্থিত ছিলেন ধলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফরোজ আলম ঝিনুক, রাউতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন তারিক, জাওয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক রতন এবং দামিহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একে মাইনুজ্জামান নবাব।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শারদীয় দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং সমাজের পিছিয়ে পড়া ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন শাড়ি পেয়ে উপকারভোগী নারীরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন। তাঁদের হাতে উৎসবের উপহার তুলে দেওয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করে নেওয়ার এ উদ্যোগ স্থানীয়ভাবে ইতিবাচক সাড়া ফেলেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com