সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জের তিন উপজেলায় কলেজভিত্তিক আনসার-ভিডিপি প্রশিক্ষণ শুরু

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের তিন উপজেলায় কলেজভিত্তিক আনসার-ভিডিপি প্রশিক্ষণ শুরু

তরুণ প্রজন্মকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী জনশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে কিশোরগঞ্জের তিন উপজেলায় শুরু হয়েছে কলেজভিত্তিক ভিডিপি/টিডিপি প্রশিক্ষণ কার্যক্রম।

গতকাল থেকে জেলার কুলিয়ারচর, নিকলী ও তাড়াইল উপজেলায় একযোগে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। তিন সপ্তাহব্যাপী এ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের ১০ দিন মেয়াদি প্রশিক্ষণ দেওয়া হবে।

এ প্রশিক্ষণের মাধ্যমে কলেজপড়ুয়া শিক্ষার্থীরা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভিডিপি সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন। প্রশিক্ষণ শেষে বাহিনীর সদস্য হিসেবে যুক্ত হওয়ার পাশাপাশি তাঁদের সামনে খুলে যাবে দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান ও পেশাগত ক্যারিয়ার গঠনের নতুন সম্ভাবনা।

প্রশিক্ষণ কার্যক্রমের অন্যতম আকর্ষণ হলো ভবিষ্যতে বিভিন্ন কারিগরি ও পেশাভিত্তিক প্রশিক্ষণ গ্রহণের সুযোগ। বিশেষ করে প্রকল্পভিত্তিক প্রশিক্ষণের আওতায় উচ্চশিক্ষার জন্য জাপান যাওয়ার সুযোগ, জাপানি ভাষা শিক্ষা, ৬জি ওয়েল্ডিংসহ বিভিন্ন আধুনিক কারিগরি বিষয়ে প্রশিক্ষণের সুযোগ রয়েছে। এসব প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা ও যোগ্যতা বাড়ানোর পাশাপাশি দেশ-বিদেশে কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি করতে পারবেন।

সংশ্লিষ্ট উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা, নেতৃত্বের গুণাবলি এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি তাঁদের বাস্তবমুখী দক্ষতা অর্জনে উৎসাহিত করা হচ্ছে। ফলে পড়াশোনার পাশাপাশি প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত হওয়ার সুযোগ পাচ্ছেন কলেজপড়ুয়া তরুণ-তরুণীরা।

বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শিক্ষার পাশাপাশি কারিগরি ও পেশাগত দক্ষতার গুরুত্ব ক্রমেই বাড়ছে। এ বাস্তবতায় তরুণ শিক্ষার্থীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করার ক্ষেত্রে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, এ ধরনের প্রশিক্ষণ তরুণ প্রজন্মকে আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নেও অবদান রাখতে উৎসাহিত করবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com