কিশোরগঞ্জের হোসেনপুরে দিন দিন বেড়েই চলেছে চুরির ঘটনা। উপজেলার ৩ নম্বর গোবিন্দপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লাকুয়াটি গ্রাম, ডাবলির মোড়সহ আশপাশের এলাকায় চোরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। রাতের আঁধারে দোকানপাট ও বসতবাড়িতে একের পর এক চুরির ঘটনায় এলাকায় বিরাজ করছে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা।
সর্বশেষ স্থানীয় ডিলার মো. মানিক মিয়ার মালিকানাধীন দুটি পোল্ট্রি ফার্মে চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র ফার্ম দুটিতে হানা দিয়ে ২৩টি সিলিং ফ্যান এবং দুই হর্সপাওয়ারের দুটি পানির মোটর নিয়ে গেছে। ভুক্তভোগীর দাবি, চুরি হওয়া মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই লাকুয়াটি গ্রাম, ডাবলির মোড় ও আশপাশের এলাকায় চুরির ঘটনা বেড়েছে। বিভিন্ন দোকানপাট ও বসতবাড়িতে রাতের আঁধারে হানা দিয়ে নগদ টাকা, আসবাবপত্রসহ মূল্যবান সামগ্রী চুরির অভিযোগ রয়েছে। এতে দিন দিন বাড়ছে এলাকাবাসীর উদ্বেগ।
এলাকার বীর মুক্তিযোদ্ধা আবুবকর সিদ্দিক, মো. মাসুদ মিয়াসহ স্থানীয় সচেতন ব্যক্তিরা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। রাত নামলেই সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক কাজ করে। নিজেদের ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও সম্পদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তারা। এসব ঘটনায় দ্রুত তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।
ভুক্তভোগী মো. মানিক মিয়া জানান, তাঁর মালিকানাধীন দুটি পোল্ট্রি ফার্ম থেকে ২৩টি সিলিং ফ্যান ও দুটি দুই হর্সপাওয়ারের পানির মোটর চুরি হয়েছে। এতে তাঁর প্রায় দেড় লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এলাকায় ধারাবাহিক চুরির ঘটনায় তিনি নিজেও উদ্বিগ্ন।
এলাকাবাসীর অভিযোগ, একের পর এক চুরির ঘটনা ঘটলেও পরিস্থিতির দৃশ্যমান উন্নতি না হওয়ায় তাঁদের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে। বিশেষ করে রাতের বেলায় গ্রামাঞ্চলে পুলিশি টহল ও নিরাপত্ত