মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মাথাপিছু আয় বেড়ে ৩০২০ ডলার: সংসদে অর্থমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ, উপাচার্য ১০ ঘণ্টা অবরুদ্ধ ৫০৩ উপজেলায় হবে ১৫১ শয্যার হাসপাতাল: সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী তাড়াইলে বাউনপুর মাজারে গান-বাজনা বন্ধের দাবিতে বিক্ষোভ ও অবস্থান পাকুন্দিয়ায় বুরুদিয়া উচ্চ বিদ্যালয়ের ৪ অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় সংবর্ধনা হোসেনপুরে ঝটিকা মিছিল, নিষিদ্ধ সংগঠনের তৎপরতায় আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন হোসেনপুরে নতুন এসিল্যান্ড হিসেবে যোগ দিলেন নিলুফা আক্তার রূপা বাংলাদেশ ও তুরস্ক একটি সামগ্রিক অংশীদারিত্বের দিকে এগিয়ে যাচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গৃহবন্দি সোনম ওয়াংচুক, লাদাখে বাড়ছে উত্তেজনা ডেঙ্গুতে আজও ৮ জনের মৃত্যু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ, উপাচার্য ১০ ঘণ্টা অবরুদ্ধ

জাতীয় ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

আদালতের রায়ে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতার দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক এ এস এম আমানুল্লাহকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে বিক্ষোভ হয়েছে । সোমবার সকাল ১০টার দিকে এই কর্মসূচি শুরু হয়। রাত সাড়ে আটটায় এ প্রতিবেদন লেখার সময় উপাচার্য অবরুদ্ধ ছিলেন।

গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। সোমবার সকালে আন্দোলনকারীরা উপাচার্যের দপ্তরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও সমাবেশ করেন। তাদের দাবি, উচ্চ আদালতের নির্দেশে চাকরি ফিরে পাওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীকে আগের জ্যেষ্ঠতা ফিরিয়ে দেওয়া, পদোন্নতি এবং বিদ্যমান পে-স্কেলে বকেয়া বেতন-ভাতা পরিশোধ করতে হবে।

আন্দোলনকারীদের কর্মসূচির বিপরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত কর্মকর্তা-কর্মচারীরাও পাল্টা কর্মসূচি দেন। তারা ক্যাম্পাস প্রদক্ষিণের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেলা তিনটার দিকে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে ক্যাম্পাসে ‘লকডাউন’ ঘোষণা করেন। এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।

রাত সাড়ে আটটায় এ প্রতিবেদন লেখার সময় উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ তার কার্যালয়ে অবরুদ্ধ ছিলেন। আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীদের প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠক চলছিল। তবে বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে, তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

যারা আন্দোলন করছেন, তাদের বিষয়টি আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। এখানে আমার কী করার আছে? তারা অন্যায়ভাবে আমাকে অবরুদ্ধ করে রেখেছেন।

উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ গণমাধ্যমকে বলেন, যারা আন্দোলন করছেন, তাদের বিষয়টি আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। এখানে আমার কী করার আছে? তারা অন্যায়ভাবে আমাকে অবরুদ্ধ করে রেখেছেন।

আপিল বিভাগের রায় বাস্তবায়নের দাবিতে আয়োজিত সমাবেশে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্ন খাতে অপ্রয়োজনীয়ভাবে কোটি কোটি টাকা ব্যয়ের অভিযোগ করেন। তারা বলেন, সংস্কারের নামে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ও টেকসই ভবনের কাঠামো পরিবর্তন করে ঐতিহ্য নষ্ট করা হচ্ছে। বিভিন্ন প্রকল্প ও খাতে বিপুল অর্থ ব্যয় করা হলেও দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর ন্যায্য পাওনা পরিশোধে প্রশাসনের কার্যকর উদ্যোগ নেই।

অধিকারবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের দাবি আদায়ে গঠিত কমিটির আহ্বায়ক নাজিম উদ্দীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কমিটির সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের তথ্য ও সেবা সরবরাহ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. মিয়া হোসেন রানা। মো. আকরাম হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আফজাল হোসেন, অতিরিক্ত কলেজ পরিদর্শক মো. অহিদুজ্জামান নান্নু, ডেপুটি রেজিস্ট্রার হেলাল উদ্দিন, তৌফিক আজিজ চৌধুরী জিয়া, মো. খুরশিদ আলম, মো. আমির হোসেন ও সহকারী পরিচালক মো. সাহাবুদ্দিন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com