বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন আইনজীবীকে মারধরের অভিযোগ, যুবদল নেতা নয়নকে গ্রেপ্তারের দাবি সংসদে ম্যানিলায় বৈঠকে বসেছেন ট্রাম্পসহ কোয়াডের অন্য নেতারা শেখ হাসিনা-জয়-পুতুল-টিউলিপের নামে ইন্টারপোলের রেড নোটিশ চায় দুদক লন্ডনে নাহিদদের ওপর ‘সহিংসতার’ নিন্দা সরকারের পাকুন্দিয়ায় জমি নিয়ে সংঘর্ষে আহত নারীর মৃত্যু মাথাপিছু আয় বেড়ে ৩০২০ ডলার: সংসদে অর্থমন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ, উপাচার্য ১০ ঘণ্টা অবরুদ্ধ ৫০৩ উপজেলায় হবে ১৫১ শয্যার হাসপাতাল: সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী তাড়াইলে বাউনপুর মাজারে গান-বাজনা বন্ধের দাবিতে বিক্ষোভ ও অবস্থান

পাকুন্দিয়ায় জমি নিয়ে সংঘর্ষে আহত নারীর মৃত্যু

মুঞ্জুরুলহক মুঞ্জু
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে গুরুতর আহত হালিমা (৩৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

গত ১৫ নভেম্বর (রোববার) সকাল ৮টার দিকে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের আদিত্যপাশা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত হালিমা ওই এলাকার আলমের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে ঘটনার দিন সকালে প্রতিপক্ষের লোকজন বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে গেলে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় প্রতিপক্ষের লোকজনের মারধরে হালিমা গুরুতর আহত হন বলে অভিযোগ রয়েছে।

পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোররাতে তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, “ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com