বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

সাভার-আশুলিয়া-গাজীপুরে ২০১ পোশাক কারখানা বন্ধ

জাতীয় ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে
সাভার-আশুলিয়া-গাজীপুরে ২০১ পোশাক কারখানা বন্ধ

শ্রমিক অসন্তোষের জেরে আজ বুধবার সাভার, আশুলিয়া ও গাজীপুরের অন্তত ২০১টি পোশাক কারখানায় কাজ বন্ধ রয়েছে। এর মধ্যে সাভার ও আশুলিয়ায় ১১২টি এবং গাজীপুরে ৮৯টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সাভার ও আশুলিয়ায় আজ ১১২টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল। এর মধ্যে শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ করা হয়েছে ১৪টি কারখানা। নোটিশের মাধ্যমে আগেই সাধারণ ছুটি দেওয়া ছিল আটটিতে। সেইসঙ্গে আজ নতুন করে ৯০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এদিকে আজ সন্ধ্যায় গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, অসন্তোষের জেরে গাজীপুরে মোট ৮৯টি কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে ৫০টি কারখানায় সাধারণ ছুটি এবং বাকি ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু জানান, আজ আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর, খেজুরবাগান ও সাভারের হেমায়েতপুর এলাকার বহু কারখানা বন্ধ রয়েছে।

তিনি জানান, দুপুরে কারখানা ছুটি হওয়ার পর আল মুসলিম গ্রুপের শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এর কিছুক্ষণ পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এ ছাড়া নরসিংহপুর এলাকায় সড়কে নামার চেষ্টা করলে শ্রমিকদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শ্রমিক অসন্তোষের কারণ ব্যাখ্যা করে খায়রুল মামুন মিন্টু বলেন, আমাদের দাবি ছিল ডিসেম্বরের আগেই মজুরি কাঠামো ঘোষণা করে ১ ডিসেম্বর থেকে তা কার্যকর করতে হবে। নিম্নতম মজুরি বোর্ড গঠনের পর শ্রমিকেরা কাজে ফিরতে শুরু করেছিলেন। কিন্তু গত ১৬ নভেম্বরের বোর্ড সভা স্থগিত করা হয়। মালিকপক্ষও এখনো কোনো প্রস্তাব জমা দেয়নি। ফলে শ্রমিকদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে যে কালক্ষেপণ করা হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com