বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বিবাহিত নারী ও মা হিসেবে প্রথমবার মিস ইউনিভার্সের মুকুট জিতলেন জেনিফার কিশোরগঞ্জে হোটেল কর্মচারী হত্যা মামলায় তিন আসামির যাবজ্জীবন কিশোরগঞ্জ-৩ করিমগঞ্জ, তাড়াইল আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে: স্বরাষ্ট্রমন্ত্রী অনুমতি ছাড়া বিদেশে অবস্থান করায় ঢাবির দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত হোসেনপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জে ৩ হাজার ৯৭৫ পিস ইয়াবাসহ নারী আটক হোসেনপুরে জাতীয় রুফটপ সোলার ও নেট মিটারিং কর্মসূচি অনুষ্ঠিত পোরশায় মাদ্রাসার নবনির্মিত ভবন উদ্বোধন করেন এমপি মোস্তাফিজুর রহমান

কিশোরগঞ্জ-৩ করিমগঞ্জ, তাড়াইল আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ-৩ করিমগঞ্জ, তাড়াইল আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের উপনির্বাচন আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বিএনপির সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মুর্শেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি নিজেই রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জেলা নির্বাচন কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৬ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৮ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি হবে ১৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর।

আগামী ১০ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণ করা হবে।

এ আসনে মোট ভোটার ৪ লাখ ৪৮ হাজার ৬২৫ জন। তাদের মধ্যে পুরুষ ২ লাখ ৩০ হাজার ২১০, নারী ২ লাখ ১৮ হাজার ৪১২ এবং তৃতীয় লিঙ্গ ভোটার ৩ জন। তাড়াইল উপজেলায় মোট ভোটার ১ লাখ ৫৭ হাজার ৫৬৮ জন। তাদের মধ্যে পুরুষ ৮১ হাজার ৪২১, নারী ৭৬ হাজার ১৪৫ এবং তৃতীয় লিঙ্গ ভোটার ২ জন। করিমগঞ্জ উপজেলায় মোট ভোটার ২ লাখ ৯১ হাজার ৫৭ জন। তাদের মধ্যে পুরুষ ১ লাখ ৪৮ হাজার ৭৮৯, নারী ১ লাখ ৪২ হাজার ২৬৭ এবং তৃতীয় লিঙ্গ ভোটার ১ জন।

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ই-মেইলে আবেদন করে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন ৮৬ বছর বয়সী ওসমান ফারুক। ১৫ নভেম্বর তার আবেদন পাওয়ার পর ১৭ নভেম্বর বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জাতীয় সংসদে পদত্যাগের বিষয়টি জানিয়ে আসনটি শূন্য ঘোষণা করেন। একই দিন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ পরবর্তী ৯০ দিনের মধ্যে এ আসনে উপনির্বাচন হবে বলে জানিয়েছিলেন। ওই দিনই সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে।

ওসমান ফারুকের পদত্যাগের পর থেকেই বিএনপির পাঁচ নেতা দলীয় মনোনয়ন পেতে তৎপরতা শুরু করেছেন। তারা হলেন জেলা বিএনপির সাবেক দুই সহসভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা ও অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস, তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি মো. সারওয়ার হোসেন লিটন, করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন এবং বাংলাদেশ চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও জেলা বিএনপির সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. এরশাদ আহসান সোহেল।

এদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা দলটির কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য কর্নেল (অব.) ডা. জেহাদ খানকে এই উপনির্বাচনেও প্রার্থী করা হবে বলে জানিয়েছেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আজিজুল হক।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসাইনও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী ছিলেন। দল মনোনয়ন দিলে উপনির্বাচনেও অংশ নেবেন বলে জানিয়েছেন তিনি। এ ছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির আহ্বায়ক শেখ খায়রুল কবির আহমেদ নিজেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে জানিয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com