বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো পাঁচ বছরে ভ্যাট ফাঁকি, রহিম এনার্জিকে ৭০ কোটি টাকা পরিশোধের আদেশ বিদ্যুৎ বিতরণ সক্ষমতা বাড়াতে সাড়ে ১৩ হাজার কোটি টাকার ২ প্রকল্প অনুমোদন আদেশ ‘অমান্য করায়’ চট্টগ্রামে পুলিশ সার্জেন্ট বরখাস্ত মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা তাকে প্রত্যর্পণের অনুরোধ থেকে আলাদা: দাবি ভারতের বাংলাদেশসহ কয়েক দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে
রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ার প্রত্যয়ে হোসেনপুরে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন
‎‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ পালিত হয়েছে।
‎উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়। ‎র‍্যালি শেষে দিনব্যাপী নানা কর্মসূচি ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোজাহিদুল কবির (শিহাব)।
‎অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মানছুরুল হক রবিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এহসানুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাদেকুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জল হক, উপজেলা নির্বাচন কর্মকর্তা আলিমুল রাজী, ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন হোসেনপুর উপজেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান সৌরভ, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাজিব আহম্মদ। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় খামারি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
‎আলোচনা সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতের সার্বিক উন্নয়ন, খামার ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং দেশের রপ্তানিমুখী প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com