বুধবার, ২০ মে ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন
এক্সক্লুসিভ
প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা কামনা করছি: প্রধানমন্ত্রী

প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা কামনা করছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি। এই ঈদে আল্লাহর কাছে প্রার্থনা করি যেন প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি।

বিস্তারিত

মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতরের দিন দুপুরে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে মা ও বাবার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ মার্চ) দুপুরের দিকে তিনি সেখানে উপস্থিত হন। এ সময়

বিস্তারিত

নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা

নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা

নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় আবারও হামলা চালানো হয়েছে ইরান জানিয়েছে। ইরানি সংবাদমাধ্যমে প্রকাশিত দেশটির ‘অ্যাটোমিক এনার্জি অর্গানাইজেশনের’ (এইওআই) এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার সকালে এ হামলার পর তেজস্ক্রিয় দূষণ সংক্রান্ত ‘প্রযুক্তিগত

বিস্তারিত

দক্ষিণ কোরিয়ার মধ্যাঞ্চলীয় শহর ডেজনের একটি গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৩ জন। শনিবার (২১ মার্চ) পুড়ে যাওয়া ধ্বংসস্তূপের ভেতর তল্লাশি চালিয়ে হতাহতদের উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। বার্তা সংস্থা এএফপি ও স্থানীয় সংবাদমাধ্যম ইয়োনহাপ এই তথ্য নিশ্চিত করেছে। নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে কারখানাটিতে আগুন লাগে। ইয়োনহাপ জানায়, অগ্নিকাণ্ডের সময় কারখানার ভেতরে প্রায় ১৭০ জন কর্মী কাজ করছিলেন। তবে কারখানার ভেতরে প্রচুর পরিমাণে সোডিয়াম মজুত থাকায় এবং ভবনটি ধসে পড়ার ঝুঁকি তৈরি হওয়ায় শুরুতে ভেতরে প্রবেশ করতে পারেননি দমকল কর্মীরা। দীর্ঘ প্রচেষ্টার পর শনিবার বিকেলে আগুন নিয়ন্ত্রণে আসে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অগ্নিকাণ্ড ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক কর্মকর্তা জানান, এখন পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে ২৫ জনের অবস্থা অত্যন্ত গুরুতর। বাকি ৩৪ জন সামান্য আহত হয়েছেন। নিখোঁজ তিনজনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও জানা যায়নি, তবে স্থানীয়রা আগুন লাগার সময় বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং উদ্ধার অভিযানে সর্বোচ্চ জনবল ও সরঞ্জাম ব্যবহারের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে তিনি কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। দক্ষিণ কোরিয়ায় সাম্প্রতিক বছরগুলোতে শিল্প কারখানায় প্রাণহানি আশঙ্কাজনক হারে বাড়ছে। সরকারি তথ্যমতে, ২০০০ থেকে ২০২৪ সালের মধ্যে কর্মস্থলে ১০ হাজারের বেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। এর আগে ২০২৪ সালে সিউলের অদূরে একটি লিথিয়াম ব্যাটারি কারখানায় অগ্নিকাণ্ডে ২২ জন নিহত হয়েছিলেন। গত সেপ্টেম্বরে ওই ঘটনার দায়ে ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান ‘অ্যারিসেল’-এর প্রধান নির্বাহীকে ১৫ বছরের কারাদণ্ড দেয় দেশটির একটি আদালত।

দক্ষিণ কোরিয়ায় গাড়ির যন্ত্রাংশ কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১১

দক্ষিণ কোরিয়ার মধ্যাঞ্চলীয় শহর ডেজনের একটি গাড়ির যন্ত্রাংশ তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা

বিস্তারিত

ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী

ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে কূটনীতিক-শিক্ষাবিদসহ দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ মার্চ) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা

বিস্তারিত

শোলাকিয়ায় ঐতিহাসিক ঈদের জামাত সম্পন্ন, লাখো মুসল্লির ঢল

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দান-এ অনুষ্ঠিত হলো ঈদুল ফিতরের ১৯৯তম জামাত। শনিবার সকাল ১০টায় শুরু হওয়া এই বৃহৎ জামাত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে শেষ হয়েছে। ফজরের পর থেকেই দেশের বিভিন্ন

বিস্তারিত

দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ, আগামীকাল পবিত্র ঈদুল ফিতর

দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ, আগামীকাল পবিত্র ঈদুল ফিতর

দেশের আকাশে দেখা মিলেছে শাওয়াল মাসের বাঁকা চাঁদ। আগামীকাল শনিবার (২১ মার্চ) সারা দেশে উদ্‌যাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্মমন্ত্রী কাজী

বিস্তারিত

ইসলামী বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নায়িনি নিহত

ইসলামী বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নায়িনি নিহত

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নায়িনি নিহত হয়েছেন। আজ শুক্রবার আইআরজিসির পক্ষ থেকে নায়িনি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা

বিস্তারিত

সৌদি আরবের সঙ্গে মিল রেখে পাকুন্দিয়ায় ঈদ উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে পাকুন্দিয়ায় ঈদ উদযাপন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় সৌদি আরবের সঙ্গে সময় মিলিয়ে আগাম ঈদুল ফিতর উদযাপন করেছেন স্থানীয় কিছু মুসল্লি। উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কলাদিয়া গ্রামের একটি মসজিদে শতাধিক মুসল্লি একত্র হয়ে ঈদের নামাজ আদায়

বিস্তারিত

ইরানের নিরাপত্তাপ্রধান লারিজানিকে হত্যা ‘অগ্রহণযোগ্য’: চীন

ইরানের নিরাপত্তাপ্রধান লারিজানিকে হত্যা ‘অগ্রহণযোগ্য’: চীন

ইরানের জাতীয় নিরাপত্তাপ্রধান আলী লারিজানিকে ইসরায়েলের হত্যা করার ঘটনার কঠোর নিন্দা জানিয়েছে চীন। বেইজিং এ হত্যাকাণ্ডকে ‘অগ্রহণযোগ্য’ বলে আখ্যায়িত করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক সংবাদ সম্মেলনে বলেছেন,

বিস্তারিত

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com