রবিবার, ০৩ মে ২০২৬, ১০:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

হোসেনপুরে রামপুর  মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত 

সঞ্জিত চন্দ্র শীল
  • আপডেট সময় রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯
  • ৫৭৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার রামপুর মিনি ক্রিকেট নাইট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মায়ের দোয়া স্পোর্টিং ক্লাব।

গত শুক্রবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার পুমদী ইউনিয়নে রামপুর তাহের মাষ্টারের বাড়ী সামনের মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আশরাফ হোসেন (কবির)

টুর্নামেন্ট উদ্বোধন করেন পুমদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল হক। খেলায় একতা স্পোর্টিং ক্লাবকে ৪ উইকেটে পরাজিত করে মায়ের দোয়া স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। ১২ ওভারের নির্ধারিত খেলায় প্রথমে মাঠে নেমে দুই উইকেট হারিয়ে একতা স্পোর্টিং ক্লাব ৯৩ রান করে।

এরপর মাঠে নামে মায়ের দোয়া স্পোর্টিং ক্লাব। শেষ ওভারে টার্গেট রান তাড়া করে চার উইকেটে বিজয়ী হয় মায়ের দোয়া স্পোর্টিং ক্লাব। বিজয়ী দলের হিমেল একাই ৫৩ রান করেন।  ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন মায়ের দোয়া স্পোর্টিং ক্লাবের হিমেল। ম্যাচ পরিচালনা করেন আম্পায়ার আবুল খায়ের ও ফাইজুল ইসলাম। টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশ নেয়।

খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জেলা পরিষদ মেম্বার্স এসোসিয়েশন ময়মনসিংহ বিভাগীয় সভাপতি ও কিশোরগঞ্জ জেলা পরিষদ হোসেনপুর-২ এর সদস্য মাসুদ আলম,হোসেনপুর মডেল প্রেসক্লাব  এর সাধারণ-সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল,উপজেলা যুবলীগ নেতা মামুন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলমগীর হোসেন টুটুল, পুমদী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ফারুক, ও সাবেক মেম্বার রহমত উল্লাহ স্থানীয় সমাজসেবক মো:ওয়াসকুরন সহ স্থানীয় অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।

টুর্নামেন্ট কমিটির প্রধান পুমদী ইউনিয়নের ছাত্রলীগের যুগ্মআহ্বায়ক মোজাম্মেল হক নীরব ও সহকারী হিমেলের সার্বিক আয়োজনে এই মিনি ক্রিকেট নাইট টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com