রবিবার, ০৩ মে ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

ক্রিকেটের সবচেয়ে বড় স্টেডিয়াম নির্মাণ করেছে ভারত, উদ্বোধন মার্চে

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯
  • ৫৬৩ বার পড়া হয়েছে

১ লাখ ১০ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করেছে ভারত।  আহমেদাবাদে ৭শ কোটি টাকা ব্যয়ে নির্মিত সরদার প্যাটেল স্টেডিয়ামটি অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের চেয়েও বড়।

এই মাঠের উদ্বোধন হতে পারে আগামী বছর মার্চ মাসে।  এশিয়া একাদশ এবং বিশ্ব একাদশের মধ্যে একটি প্রদর্শনী ক্রিকেট ম্যাচ দিয়ে স্টেডিয়ামটি উদ্বোধনের পরিকল্পনা করা হচ্ছে।

ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে জানা গেছে, সরদার প্যাটেল স্টেডিয়ামটি উদ্বোধনের জন্য প্রদর্শনী ম্যাচটি অত্যন্ত গুরুত্বপুর্ণ।  আর তাই, বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি আগামী বছর মার্চ মাসে উদ্বোধনী ম্যাচ খেলার জন্য আইসিসির কাছে অনুমোদন চাইবেন।

সৌরভ গাঙ্গুলি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশ খেলাটি হবে তবে এটি আইসিসির অনুমোদনের সাপেক্ষে থাকবে।

প্রসঙ্গত, স্টেডিয়ামটি ৬৩ একর জুড়ে ছড়িয়ে থাকবে। যেখানে আরও আছে একটি ক্লাবহাউস, ৫০ টি কক্ষ, একটি অলিম্পিক আকারের সুইমিং পুল এবং ৭৩ টি কর্পোরেট বাক্স থাকবে। এছাড়াও, একটি ইনডোর ক্রিকেট একাডেমি এবং তিনটি অনুশীলন মাঠও আছে। স্টেডিয়ামটির নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০১৭ সালের জানুয়ারী মাসে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com