রবিবার, ০৩ মে ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

১০০০ শিশুর অপারেশনের দায়িত্ব নিলেন ওজিল

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১১ ডিসেম্বর, ২০১৯
  • ৬৪৬ বার পড়া হয়েছে

মেসুত ওজিলকে বরাবরই ফুটবলের বাইরে ধার্মিক চরিত্রে দেখেছে সবাই। জার্মানির হয়ে বিশ্বকাপজয়ী এ তারকা বিশ্বের বিভিন্ন দেশের শরণার্থীদের পাশে থেকেও বিভিন্ন সময় আলোচনায় এসেছেন। আরেকবার নিজের মহত্বের প্রমাণ দিলেন তিনি। এবার ১০০০ শিশুর অপারেশনের দায়িত্ব নিয়েছেন আর্সেনাল তারকা।

এমন সিদ্ধান্তের পেছনের কারণ হিসেবে জানা গেছে,বছর ছয়েক আগে আর্সেনালে যোগ দেন ওজিল। সেসময় উত্তর লন্ডনে একটি বাড়ি কেনেন তিনি। সেই বাড়ির দেয়ালে তার মা মিসেস গুলিজার ওজিল একটি বার্তা লিখে দেন।

বার্তাটি ছিল, ‘মেসুত, এই পৃথিবীতে তুমি কেবলমাত্র একজন অতিথি। এই কথাটি কোনো দিন ভুলে যেও না। ঈশ্বর তোমাকে অন্যের থেকে একটু আলাদা করে সৃষ্টি করেছেন। কিন্ত সেটা শুধু তোমার নিজের ভালোর জন্য নয়। যদি তুমি তোমার সম্পদ গরিব লোকদের সাথে ভাগ না কর তাহলে তুমি আমার ছেলে নও!’

মায়ের লিখে যাওয়া কথাগুলো খুব ভালোভাবেই মনে গেঁথে রেখেছেন ওজিল। ফলে যখনই সুযোগ পান তখনই গরিবদের পাশে গিয়ে দাঁড়ান। সেই ধারাবাহিকতায় নিজের বিয়ের দিন সাবেক মিস তুর্কি এমাইন গালসকে জানিয়েছিলেন, তিনি প্রায় এক হাজার শিশুর কিডনির অপারেশনে সহায়তা করতে চান।

ওজিলের সামাজিক বিষয় দেখাশোনা করা এরকুট এ প্রসঙ্গে জানান, ‘গত বিশ্বকাপের সময় সে আমাকে বলে, এবার আরও বেশি কিছু করতে হবে। চলো এবার সারা বিশ্বের কয়েক হাজার শিশুর অপারেশনের দায়িত নিয়ে ফেলি।’

এ কাজে ওজিলের কমপক্ষে ১০ মিলিয়ন ইউরো খরচ হবে। তবে ওজিল নিজেকে মানবতার সেবায় নিয়োজিত করতেই অধিক পছন্দ করেন। এই কাজের পর আরো এক লক্ষাধিক মানুষকে খাওয়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন মেসুত ওজিল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com