শুক্রবার, ২৯ মে ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে তাড়াইলে গরু-ছাগল কুরবানি করে দুস্থদের মাঝে গোশত বিতরণ আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: ক্ষতিপূরণ ও বিচার চেয়ে উকিল নোটিস বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও অন্যান্য নিয়োগে স্বজনপ্রীতির সুযোগ নেই: মির্জা ফখরুল হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ পাকুন্দিয়ায় অজ্ঞাত আইসক্রিম বিক্রেতার মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সহায়তা চায় স্থানীয়রা রাত ২টার আগেই ঢাকা উত্তর সিটির বর্জ্য অপসারণের আশা এলজিআরডি প্রতিমন্ত্রীর বগুড়ায় ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক সহযোগিতা পেলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব: তারেক রহমান চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ দেখতে দর্শনার্থীদের ভিড়

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

মো: আবদুল্লাহ আল মামুন পলাশ
  • আপডেট সময় সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯
  • ৬৩৪ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

সোমবার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। পরে সরকারি গুরুদয়াল কলেজ প্রাঙ্গণের শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল সাড়ে ৭টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট, বিভিন্ন রাজনীতিক সংগঠন, সেচ্ছাসেবী সংগঠন, ও সাধারণ জনতা।

পরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ভিডিপি, বিএনসিসি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট, রোভার গার্লস গাইড ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কুচকাওয়াজ প্রদর্শন ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীর পর শহরে এক বিজয় র‌্যালীর আয়োজন করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।

প্রতি বছরের ন্যায় এবার জেলার মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মাননা ও বিভিন্ন উপহার প্রদান করা হয়। এ সময় আলোচনা বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. জিল্লুর রহমানসহ মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

এছাড়াও মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা, চলচ্চিত্র ও আলোক চিত্র প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ প্রীতি ফুটবল অনুষ্ঠিত হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com