রবিবার, ০৩ মে ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

মহান বিজয় দিবস উপলক্ষে কিশোরগঞ্জ জেলা পুলিশের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মো: আল-আমীন
  • আপডেট সময় সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯
  • ৭১০ বার পড়া হয়েছে

মহান বিজয় দিবস উপলক্ষে কিশোরগঞ্জ জেলা পুলিশের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) কিশোরগঞ্জ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ড মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। প্রীতি ম্যাচে কিশোরগঞ্জ জেলা পুলিশ একাদশ বনাম বীর জনতা একাদশ অংশগ্রহণ করে। খেলার প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হলে দ্বিতীয়ার্ধে দুদল আক্রমণাত্মক খেলা উপহার দেয়ার চেষ্টা করেও কোনো গোল উপহার দিতে পারেনি। অবশেষে খেলা ট্রাইব্রেকারে গড়ালে ৬-৫ গোলের ব্যবধানে বীর জনতা একাদশ জয় লাভ করে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ও পুরষ্কার বিতরণ করেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)।

বিজয় দিবসে (জাতীয় দিবস) কিশোরগঞ্জ জেলা পুলিশের প্রথমবারের মতো এমন আয়োজন হলেও প্রচুর দর্শক উপস্থিতি পরিলক্ষিত হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com