রবিবার, ০৩ মে ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

বছর শেষে আবারও বড় সুখবর পেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯
  • ৬১৩ বার পড়া হয়েছে

২৪ ঘন্টা আগেই ক্রিকেটের বাইবেল খ্যাত ম্যাগাজিন উইজডেনের দশক সেরা ওয়ানডে একাদশে জায়গা পেয়েছিলেন সাকিব আল হাসান। এবার বিশ্বসেরা অল-রাউন্ডারের জায়গা হয়েছে বিশ্বখ্যাত ক্রীড়া গণমাধ্যম ফক্স স্পোর্টসের বাছাইকৃত দশক সেরা ওয়ানডে একাদশেও। গত এক দশকের (২০১০-২০১৯) সেরা পারফর্মারদের নিয়ে তৈরি করা হয়েছে এই ওয়ানডে একাদশ।

সাকিবকে রাখার কারণ হিসেবে ফক্স স্পোর্টস বলেছে, ‘বাংলাদেশের এই অল-রাউন্ডার দুই বছরের (এক বছর স্থগিত নিষেধাজ্ঞা) জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ। কিন্তু তাতে বিগত বছরগুলোতে তার পারফরম্যান্স ম্লান হচ্ছে না। ২০১০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ওয়ানডেতে সাকিব করেছেন ৪২৭৬ রান এবং উইকেট পেয়েছেন ১৭৭টি। উইকেট শিকারের দিক থেকে শুধু লাসিথ মালিঙ্গার পেছনে রয়েছেন। দশকের সেরা অল-রাউন্ডার, অথবা বেন স্টোকসের পর দ্বিতীয় সেরা।’

এই একাদশের নেতৃত্ব দেওয়া হয়েছে ধোনির হাতে। একইসঙ্গে উইকেটকিপিংয়ের দায়িত্বও পেয়েছেন ‘রিভিউ মাস্টার’ ধোনি।  আরও ৫ জন এশিয়ান ক্রিকেটার এই একাদশে রয়েছেন। তারা হলেন- ভারতের রোহিত শর্মা, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি এবং জসপ্রিত বুমরাহ। এছাড়া আছেন লঙ্কান গতিদানব লাসিথ মালিঙ্গা। এদের মধ্যে বুমরাহ গত এক দশকে সবচেয়ে কম সময় আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন।

ফক্স স্পোর্টসের দশক সেরা ওয়ানডে একাদশ : রোহিত শর্মা, হাশিম আমলা, বিরাট কোহলি, কেন উইলিয়ামসন, সাকিব আল হাসান, বেন স্টোকস, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, লাসিথ মালিঙ্গা, ইমরান তাহির, জসপ্রিত বুমরাহ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com