রবিবার, ০৩ মে ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

ঐত্যিহ্যের তিন দশক শুরু হচ্ছে শমশেরনগর স্থায়ী গোল্ডকাপ ফুটবল আসর

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় শনিবার, ১১ জানুয়ারী, ২০২০
  • ৬০২ বার পড়া হয়েছে

১৯৯১ সালে এ গফুর গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনর চা বাগান মাঠে শুরু হয় শমশেরনগর স্থায়ী আমন্ত্রণ মূলক গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা। শনিবার ১১ জানুয়ারি) বিকেল ৩টা থেকে ঐতিহ্যের তিন দশকের শমশেরনগর স্থায়ী গোল্ডকাপ আমন্ত্রণ মূলক ফুটবল প্রতিযোগিতা ২০২০ শুরু হচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে এবার ফুটবল আসরকে জাতির জনক বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করা হয়েছে।

শমশেরনগর খেলেয়াড় কল্যাণ সমিতির আয়োজনে এ ফুটবল আসরে প্রধান অতিথি হিসিবে উপস্থিত হয়ে প্রতিযোগিতার উদ্বোধন করবেন মৌলভীবাজার -৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ ড. এম এ শহীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কমলগঞ্জ-শ্রীমঙ্গল সার্কেল) আশরাফুজ্জামান, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুর হক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাম ভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান, কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছলম ইকবাল, সাধারণ সম্পাদক এড. এ এস এম আজাদুর রহমান, মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোসাদ্দেক আহমদ, শমশেরনগর চা বাগান ব্যবস্থাপক জাকির হোসেন,শমশেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জুয়েল আহমদ প্রমুখ।

উল্লেখ্য, ১৯৯১ সালে সাবেক চেয়ারম্যান আব্দুর গফুরের সহায়তায় এ গফুর গোল্ড কাপ ফুটবল আসরের মাধ্যমে শমশেরনগর স্থায়ী গোল্ডকাপ ফুটবল আসর শুরু হয়েছিল। সে বছরই শমশেরনগর খেলোয়াড় কল্যাণ সমিতি গঠনের পর থেকে স্থানীয় ঐতিহ্যের ধারাবাহিকতায় গত তিন দশক ধরে প্রতি বছর শমশেরনগর স্থায়ী গোল্ডকাপ পুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। ১৯৯৭ সালে ভারতের আসাম রাজ্যের শিলচর গ্রীণ হর্নেট ক্লাবসহ সিলেট বিভাগের চার জেলার মোট ১৬টি দল অংশ নিয়েছিল। এবারও সিলেট বিভাগের চার জেলার দল, নরিসিংদির একটি দল ও স্বাগতিক দুটি দলসহ মোট ১৬ দল এপ্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

শমশেরনগর খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মছব্বির বলেন, এ সমিতি স্থানীয় সম্প্রীতির অটুট বন্ধন হিসেবে কাজ করে। ফুটবল প্রতিযোগিতা শুরুর হলে পুরো মাস জুড়ে স্থানীয়ভাবে উৎসব মুখর পরিবেশ বিরাজ করে। ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতি দিন গড়ে ৫ হাজার দর্শক মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগের ব্যবস্থা করা হয়েছে। সার্বিক নিরাপত্তার স্বেচ্ছাসেবকদল ছাড়া পুলিশ প্রশাসনের কড়া নজরদারি রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com