রবিবার, ০৩ মে ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

ঢাকায় আসছেন ফুটবল কিংবদন্তি পেলে

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০
  • ৫৫২ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধু আন্তর্জাতিক ফুটবল গোল্ড কাপের সময়সূচির সাথে মিল রেখে চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশে আসতে পারেন ফুটবলের জীবন্ত কিংবদন্তি ব্রাজিলিয়ান তারকা পেলে।

বুধবার থেকে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনাল হবে ২৫ জানুয়ারি। ‘মুজিব বর্ষ’ পালনের অংশ হিসেবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা ফুটবল দলের অবদানকে সম্মান জানাতে একটি উদ্যোগ নেয়া হয়েছে। তদুপরি, আশা করা যাচ্ছে দুদিনব্যাপী ‘১০০ বছরে জাতির জনক’ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনবার বিশ্বকাপজয়ী একমাত্র ফুটবলার পেলে।

চলো খেলি ট্রাস্টের সহ-প্রতিষ্ঠাতা মাসুদ জামিল খান ‘কালো মানিক’ খ্যাত ফুটবলার পেলেকে দেশে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছেন। তিনি বলেন, বাংলাদেশের ফুটবলের পুরনো গৌরব ফিরে আনার লক্ষ্যে এবং এর ঐতিহ্যকে জাগ্রত করতে তাকে দেশে আনা হচ্ছে।

এদিকে, আসন্ন বঙ্গবন্ধু আন্তর্জাতিক ফুটবল গোল্ড কাপের অফিসিয়াল পৃষ্ঠপোষক কে-স্পোর্টসের সিইও ফাহাদ করিমও ইউএনবিকে বলেন, সোমবার রাতের মধ্যে পেলেকে বাংলাদেশে আনার বিষয়টি নিশ্চিত করা যাবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com