রবিবার, ০৩ মে ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

ইনজুরি নিয়ে খেলায় বিতর্কে মাশরাফি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০
  • ৫১৩ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধু বিপিএলে শুরুর ডাকে দল পাননি আইকন থাকা মাশরাফি। পরে ঢাকা তাকে দলে নেয়। দলকে নেতৃত্ব দিয়ে শেষ চারে তোলেন মাশরাফি। পারফরম্যান্স আহামরি না হলেও মাঠে তার নেতৃত্বের প্রভাব ছিল স্পষ্ট। টিকে থাকার লড়াইয়ে তাই চট্টগ্রামের বিপক্ষে বাঁ-হাতের ১৪ সেলাই নিয়ে খেলেন মাশরাফি।

নিজের ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে হয়তো মাশরাফিকে সামান্য এই ইনজুরি তাকে ভাবায় না। কিন্তু পেশাদারিত্বের বিচারে মাশরাফির এই সিদ্ধান্তকে সঠিক মনে করছেন না অনেকে। কারণ শুধু নেতৃত্ব দিয়ে ম্যাচ ঘুরিয়ে দেওয়া কঠিন।

বঙ্গবন্ধু বিপিএলের শেষ ম্যাচে হাতে ইনজুরি নিয়ে খেলায় মাশরাফি মর্তুজা তাই সামাজিক যোগাযোগ মাধ্যমের টক অব দ্য কান্ট্রি। তবে হাতে চোট পাওয়ার পরপরই ম্যাচটি মাশরাফি খেলবেন বলে ঠিক করে ফেলেছিলেন। মাশরাফির ভাই মোরসালিন ফেসবুক পোস্ট দেন যে, পরের ম্যাচে মাশরাফি খেলবেন নিশ্চিত করেছেন।

তবে ভক্তরা মনে করছেন হাতে ১৪ সেলাই নিয়ে নামা উচিত হয়নি তার। অনেকে অবশ্য মাশরাফির সাহসকে বাহবা দিচ্ছেন। নিবেদনকে প্রশংসা করছেন। চট্টগ্রামের উইন্ডিজ ব্যাটসম্যান ক্রিস গেইলের ক্যাচটাকে বলছেন অসাধারণ। ওই ক্যাচ নিয়ে মাশরাফি বলেন, ‘সুযোগ ছিল না দুই হাত দেওয়ার। খেলার সময় ওভাবে একহাত চলে যায়। ক্যাচটা নিতে পেরেছি বলটা স্লো আসছিল বলে।’ টসের সময় দেখা যায় মাশরাফির হাতটা খুটিয়ে দেখছেন চট্টগ্রাম অধিনায়ক মাহমুদুল্লাহ।

তিনি এ নিয়ে বলেন, ‘মাশরাফি বলেই ১৪টি সেলাই নিয়ে খেলেছেন। আমি হলে চিন্তাও করতে পারতাম না। উনি খেলেছেন, ভালো বোলিং করেছেন। ভালো একটি ক্যাচও নিয়েছেন। গেইলের শটটি অনেক স্পিন করছিল।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com