রবিবার, ০৩ মে ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলে জেলা পর্যায়ে কিশোরগঞ্জ সদর ও নিকলী উপজেলা চ্যাম্পিয়ন

মো: আল-আমীন
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০
  • ৭৭৬ বার পড়া হয়েছে

জেলা পর্যায়ের ‘বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৯’ সম্পন্ন হয়েছে কিশোরগঞ্জে। জেলার ১৩টি উপজেলা দল নিয়ে মঙ্গলবার (১৪জানুয়ারি) এ টুর্ণামেন্টের আয়োজন শুরু হয়। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকালে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি হয়।

কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনালে কিশোরগঞ্জ সদর উপজেলার সেহড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে একই ভেন্যুতে অনুষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনালে নিকলী উপজেলার দক্ষিণ দামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।

বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনালে কিশোরগঞ্জ সদর উপজেলার সেহড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলেরা ১-০ গোলে পাকুন্দিয়া উপজেলার শালংকা সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনালে নিকলী উপজেলার দক্ষিণ দামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেয়েরা ১-০ গোলে করিমগঞ্জ উপজেলার নোয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ হাবিবুর রহমান এর সভাপতিত্বে  প্রধান অতিথি পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, বিপিএম (বার) ও বিশেষ অতিথি কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলগুলোর হাতে ট্রফি তুলে দেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com