রবিবার, ০৩ মে ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

কমলগঞ্জে মণিপুরী যুব ক্রীড়া প্রতিযোগীতার অনুষ্ঠিত

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০
  • ৫৩১ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ সমিতি তেতইগাঁও শাখার উদ্যোগে আট দিন ব্যাপী ফুটবল , ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন সহ ১০টি ইভেন্টে ১৪তম আন্তঃ মণিপুরী যুব ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটায় সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিত সিংহ। শিক্ষক ভূবন মোহন সিংহের সভাপতিত্বে ও কৃষ্ণ কুমার সিংহের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ শেখ হাসিনা মেডিক্যাল কলেজের অধ্যাপক ডাঃ স্বপন কুমার সিংহ , সহকারী কমিশনার,(কাস্টমস) রবীন্দ্র কুমার সিংহ, সুনামগঞ্জ সরকারি কলেজের প্রভাষক বজেন্দ্র কুমার সিংহ, আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন, মণিপুরী সমাজ কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ, সাধারণ সম্পাদক কমলাবাবু সিংহ, প্রমুখ । সমাপনী খেলা ফুটবল প্রতিযোগীতায় ঘোড়ামারা মণিপুরী ফুটবল দলকে দুই শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ।

সারা দেশের ১৩ টি মণিপুরী দলের নারী পুরুষের অংশগ্রহণে আন্তঃ মণিপুরী যুব ক্রীড়া প্রতিযোগীতার ১৪তম পর্বের উদ্বোধন করেনকমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কমলগঞ্জ উপজেলা পরিসদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক রফিকুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ তফাদার রিজুয়ানা ইয়াছমিন, মৌলবীবাজার জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন,কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান, বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ সমিতির সভাপতি প্রদীপ কুমার সিংহ প্রমূখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com