রবিবার, ০৩ মে ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

মৌলভীবাজারের কমলগঞ্জে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০
  • ৫১৯ বার পড়া হয়েছে

বিপুল উৎসাহ উদ্দীপনায় মৌলভীবাজারের কমলগঞ্জের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গ্রাম-বাংলার ঐতিহ্যকে ধারণ করতে হযরত শাহ্ ইয়াছিন (রহঃ) এর বার্ষিক ওরস মোবারক উপলক্ষে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারী) বিকাল সাড়ে ৪টায় কমলগঞ্জ পৌরসভার কুমড়াকাপন গ্রামের হযরত আজমশাহ (র:) মাজার সংলগ্ন মাঠে এই ঘোড়াদৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এসময় আশপাশের গ্রামের হাজার হাজার নারী-পুরুষ ও উৎসুক শিশুরা প্রতিযোগিতাস্থলে উপস্থিত হয়ে এ প্রতিযোগিতা উপভোগ করেন।

ঘোড় দৌড় প্রতিযোগিতায় কমলগঞ্জ উপজেলাসহ বিভিন্ন জেলা-উপজেলা থেকে ১৬ জন খেলোয়াড় তাদের নিজ নিজ ঘোড়া নিয়ে ঘোড়দৌড় প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
পৌর কাউন্সিলর মো: আনোয়ার হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, কমলগঞ্জ পৌর মেয়র মো: জুয়েল আহমেদ, আওয়ামীলীগ সভাপতি আছলম ইকবাল, সাধারণ সম্পাদক এএসএম আজাদুর রহমান, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ হেলাল উদ্দিন, সাবেক বিআরডিবি সভাপতি ইমতিয়াজ আহমেদ, ইউপি চেয়ারম্যান মো: আব্দুল হান্নান প্রমুখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com