রবিবার, ০৩ মে ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

সেমিফাইনালে বাংলাদেশের বোলিং তোপে দিশেহারা নিউ জিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৩৬ বার পড়া হয়েছে

যুব ক্রিকেট বিশ্বকাপের সেমি-ফাইনাল লড়াইয়ে নিয়ন্ত্রণ হাতে রেখে এগুচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তাদের দারুণ বোলিংয়ের সামনে সুবিধা করতে পারছে না নিউ জিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। ৩৮.৫ ওভার শেষে দলটির সংগ্রহ ৪ উইকেটে ১৩২ রান।

দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ইনিংসের দ্বিতীয় ওভারেই প্রতিপক্ষ শিবিরে আঘাত হানে বাংলাদেশ। অফ-স্পিনার শামিম হোসেনের বলে ওপেনার স্লিপে তানজিদ হাসানকে ক্যাচ দেন কিউই ওপেনার রেইস ম্যারিউ।

দলীয় ৩১ রানে দ্বিতীয় উইকেট হারায় নিউ জিল্যান্ড। এবার অপর অপেনার অলি হোয়াইটকে উইকেটকিপার আকবর আলির গ্লাভসবন্দি করান স্পিনার রাকিবুল হাসান। ইনিংসের ২১তম ওভারে আবার জ্বলে ওঠেন শামিম। উইকেট ছাড়া করেন থিতু হয়ে ওঠা ফের্গাস লিলম্যানকে (২৪)।

দলীয় ৭৪ রানে চতুর্থ উইকেট তুলে নিয়ে কিউই যুবাদের আরও কোণঠাসা করে ফেলে বাংলাদেশ। এবার প্রতিপক্ষ অধিনায়ক কুইন সান্ডেকে উইকেট ছাড়া করেন স্পিনার হাসান মুরাদ।

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে এর আগে একবার ফাইনাল খেলার রেকর্ড আছে নিউজিল্যান্ডের। তবে বাংলাদেশ একবার সেমি-ফাইনালে খেললেও ফাইনালে পৌঁছাতে পারেনি।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন, আকবর আলি (অধিনায়ক ও উইকেটকিপার), শামিম হোসেন, তানজিব হাসান সাকিব, রকিবুল হাসান ও শরিফুল ইসলাম

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com