সোমবার, ০৪ মে ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

বালক ফাইনালে বরিশাল-চট্টগ্রাম বালিকা ফাইনালে ঢাকা-খুলনা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৬১ বার পড়া হয়েছে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) -২০১৯ এর জাতীয় পর্যায়ের সেমিফাইনালের চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সকালে বালিকাদের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় খুলনা এবং চট্টগ্রাম বিভাগ। উন্নতি খাতুনের জোড়া গোলে বড় জয় পেয়েছে খুলনা বিভাগ। এছাড়া আনিকা ও পূর্ণিনা করেন একটি করে গোল।  শেষ পর্যন্ত ম্যাচ শেষ হয় ৪-১ ব্যবধানে। চট্টগ্রাম বিভাগের হয়ে একমাত্র গোলটি করেন স্বপ্না চাকমা। ম্যাচ সেরা হয়েছেন খুলনা বিভাগের উন্নতি খাতুন। দিনের দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামে ঢাকা এবং রংপুর বিভাগ। ম্যাচের প্রথমার্ধেই লিড নেয় ঢাকা। শান্তার একমাত্র গোলে ফাইনালের টিকিট নিশ্চত করে ঢাকা বিভাগ। ম্যাচ সেরা হয়েছেন ঢাকা বিভাগের ডিফেন্ডার কামরুন নাহার।

          বালিকা বিভাগে হারলেও বালক বিভাগে কষ্টার্জিত জয় পেয়েছে চট্টগ্রাম বিভাগ। বালকদের প্রথম সেমিফাইনালে ময়মনসিংহ বিভাগের বিপক্ষে নির্ধারিত সময় গোলশুন্য ড্র ছিলো। টাইব্রেকারে ৪-৩ গোলের জয়ে শিরোপার লড়াইয়ে টিকে রইলো চট্টগ্রাম বিভাগ। ম্যাচ সেরা হয়েছে চট্টগ্রাম বিভাগের রুইচা চিং মারমা। দিনের শেষ ম্যাচে বরিশাল বিভাগের বিপক্ষে ২-০ গোলে হেরে গেছে খুলনা বিভাগের বালক দল। বরিশাল বিভাগের হয়ে রাসেদুল এবং রাব্বি করেন একটি করে গোল। ম্যাচ সেরা হয়েছেন বরিশাল বিভাগের অধিনায়ক রাসেদুল ইসলাম। আগামী ২৯ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের দুটি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। বেলা ১২.৪০ মিনিটে বালক বিভাগের ফাইনালে মুখোমুখি হবে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ এবং বালিকা বিভাগের ফাইনালে বেলা ২.৪০ মিনিটে লড়বে ঢাকা এবং খুলনা বিভাগ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের পুরষ্কার তুলে দিতে সদয় সম্মতি জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এছাড়া সার্বিক ভাবে সহযোগিতা করছে ক্রীড়া পরিদপ্তর।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com