সোমবার, ০৪ মে ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

করোনাভাইরাসে এবার পিছিয়েছে আইপিএল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৩ মার্চ, ২০২০
  • ৪৮৮ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের ধাক্কা লাগলো ক্রিকেটেও। এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) দুই সপ্তাহের জন্য পিছিয়ে দিয়েছে ভারতের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। নির্দিষ্ট তারিখের পরিবর্তে আগামী ১৫ এপ্রিল শুরু হবে এ টুর্নামেন্ট। উল্লেখ্য, এ মাসের ২৯ তারিখ থেকে আইপিএল শুরু হওয়ার কথা ছিল। খবর ইএসপিএন ক্রিকইনফো।

শুক্রবার আইপিএলের ৮টি ফ্রেঞ্চাইজিকে এ সিদ্ধান্ত জানানো হয়। বিসিসিআই এর তরফ থেকে বলা হয়েছে, শনিবার প্রত্যেক দলের সঙ্গে ফের বৈঠকে বসবে তারা। বিসিসিআই-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

উল্লেখ্য, নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে ভারতে। দেশটি ইতিমধ্যে বিশেষ কারণ ছাড়া ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে।

এর আগে বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসেকে বৈশ্বিক মহামারি বলে ঘোষণা দেয়। এর পরপরই ক্রীড়াজগতের কয়েকটি বড় টুর্নামেন্ট স্থগিত করা দেওয়া হয়েছে। এবার সেই পথ অনুসরণ করলো আইপিএল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com