শুক্রবার, ২৯ মে ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে তাড়াইলে গরু-ছাগল কুরবানি করে দুস্থদের মাঝে গোশত বিতরণ আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: ক্ষতিপূরণ ও বিচার চেয়ে উকিল নোটিস বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও অন্যান্য নিয়োগে স্বজনপ্রীতির সুযোগ নেই: মির্জা ফখরুল হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ পাকুন্দিয়ায় অজ্ঞাত আইসক্রিম বিক্রেতার মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে সহায়তা চায় স্থানীয়রা রাত ২টার আগেই ঢাকা উত্তর সিটির বর্জ্য অপসারণের আশা এলজিআরডি প্রতিমন্ত্রীর বগুড়ায় ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক সহযোগিতা পেলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব: তারেক রহমান চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ দেখতে দর্শনার্থীদের ভিড়

বাংলাদেশ ক‌ম্পিউটার স‌মি‌তির নির্বাচনে জয় পেয়েছে সমমনা সাত

মো: আল-আমীন
  • আপডেট সময় রবিবার, ১৫ মার্চ, ২০২০
  • ৮৯৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএএস) ২০২০-২২ মেয়াদের নির্বাচনে জয় পেয়েছে সমমনা সাত প্যানেল। সংগঠনটির কার্যনির্বাহী সাত পরিচালক পদের মধ্যে পাঁচটিই পেয়েছে প্যানেলটি। বাকি দুটি পদ পেয়েছে চ্যালেঞ্জার্স ২০২১ প্যানেল।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংগঠনটির এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সমমনা ৭ প্যানেল হতে জয় পেয়েছেন ইপসিলন সিস্টেমস অ্যান্ড সলিউশন লিমিটেডের চেয়ারম্যান শাহিদ-উল-মুনীর (৫৬৮ ভোট), স্মার্ট প্রিন্টিং সলিউশন লিমিটেডের পরিচালক মুজাহিদ আলবেরুনি সুজন (৫৪৯ ভোট), স্পিড টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান মোশারফ হোসেন সুমন (৫৫২ ভোট), অরিয়েন্ট কম্পিউটার্সের স্বত্ত্বাধিকারী জাবেদুর রহমান শাহীন (৪৮৭ ভোট) ও কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম (৫৬০ ভোট)।

অন্যদিকে চ্যালেঞ্জার্স ২০২১ প্যানেল হতে জয় পেয়েছেন স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান  রাশেদ আলী ভূঁঞা (৫৫১ ভোট) এবং সাউথ বাংলা কম্পিউটারের স্বত্বাধিকারী কামরুজ্জামান ভূঁইয়া (৬১৮ ভোট)।

সংগঠনটির কেন্দ্রীয় এই কমিটি ছাড়াও এদিন খুলনা, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, যশোর, বরিশাল, ময়মনসিংহ এবং কুমিল্লার আটটি শাখা কমিটির নির্বাচনও অনুষ্ঠিত হয়েছে। এবার নির্বাচনে মোট ভোট পড়েছে ১০৩৪টি। মোট ভোটার ছিলেন ১১২৬ জন।

এবার নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ছিলেন স্পিনোভেশন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা টিআইএম নূরুল কবীর। সদস্য ছিলেন ওরাটেক কনসালটিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ কবীর আহমেদ এবং এক্সেল ইন্টেলিজেনস সলিউশন লিমিটেডের পরিচালক বীরেন্দ্র নাথ অধিকারী।

এদিকে নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই ফুলেল ভালোবাসায় সিক্ত হচ্ছেন নির্বাচিত প্রতিনিধিরা। কিশোরগঞ্জ কম্পিউটার সমিতির পক্ষ থেকে সভাপতি মো. আবদুল্লাহ আল মামুন পলাশ ও সাধারণ সম্পাদক মো. ফজলে এলাহি খান মাসুম সামাজিক যোগাযোগ মাধ্যমে  নির্বাচিতদের শুভেচ্ছা জানিয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com