সোমবার, ০৪ মে ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

মেসির যে চ্যালেঞ্জ গ্রহণ করেছেন জামাল ভূঁইয়াও, ভিডিও

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৩ মার্চ, ২০২০
  • ৫৪৪ বার পড়া হয়েছে

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারী করোনাভাইরাসের কারণে স্থগিত রয়েছে সবধরনের খেলাধুলা। ফুটবল কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় হোম কোয়ারেন্টাইনে আছেন ফুটবলাররা। তবে মাঠের খেলা স্থগিত থাকলেও বন্ধ নেই ফুটবল চ্যালেঞ্জ। করোনার আতঙ্ককে শক্তি হিসেবে কাজে লাগাতে বিশ্বব্যাপী শুরু হয়েছে একেকটি ফুটবল চ্যালেঞ্জ।

নিজ বাসভূমে কোয়ারেন্টাইন অবস্থায় টয়লেট পেপার চ্যালেঞ্জে মেতেছেন খুদে জাদুকর লিওনেল মেসিসহ তারকা ফুটবলাররা। টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই চ্যালেঞ্জ এখন অনেক ফুটবলারই অনুসরণ করছেন।

টয়লেট পেপারকে জাগলিং করে ভিডিও তৈরি করে সামাজিক মাধ্যমে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন ফুটবলাররা। সেই চ্যালেঞ্জটা লুফে নিচ্ছেন অন্য ফুটবলাররাও। সেগুলোই যেন এখন ট্রেন্ডিং। ‘স্টে সেফ অ্যাট হোম’ আর ‘টয়লেট পেপার চ্যালেঞ্জ’ হ্যাসট্যাগে রীতিমত ট্রেন্ডিয়ের শীর্ষে সামাজিক মাধ্যমে।

তারই ধারাবাহিকতায় মেসি-বুস্কেটসের ছুড়ে দেওয়া চ্যালেঞ্জ লুফে নিয়েছেন বাংলাদেশের তারকা ফুটবলার জামাল ভূঁইয়া। হোম কোয়ারেনটাইনে থাকা অবস্থায় ছবি আঁকার পাশাপাশি টয়লেট পেপার জাগলিং চ্যালেঞ্জটি দুর্দান্ত নৈপুণ্য করে দেখিয়েছেন সাইফ স্পোর্টিং ও জাতীয় দলের এ অধিনায়ক।

মাঠের দুর্দান্ত জামাল ভূঁইয়াকে তো মোটামুটি সবাই দেখেছেন, এবার দেখে নিতে পারেন জামাল ভূঁইয়ার বল নয় টিস্যুর বাণ্ডিল নিয়ে জাগলিং। বলের মতো টিস্যুতেও দুর্দান্ত কারিকুরি দেখাতে ব্যর্থ হননি জামাল। শুধু তাই নয় জাগলিংয়ে মেসিকেও ছাড়িয়ে গেছেন জামাল। মেসি ১০ বার সফল জাগলিং করেছেন। আর জামাল ১৭ বার! যদিও মেসি বা জামাল কারও পা থেকে পড়ে যায়নি টয়লেট পেপার!

এই কঠিন সময়ে এমন চ্যালেঞ্জ অন্তত বাড়তি উৎসাহ দিবে সমর্থকদের সেটা বলার অপেক্ষা রাখে না। বার্তা একটাই। নিজের বাসায় থাকুন। নিরাপদে থাকুন।

https://www.youtube.com/watch?v=GzpxTUR-Y8c

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com