সোমবার, ০৪ মে ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ওয়াটসন

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৫ এপ্রিল, ২০২০
  • ১২২৫ বার পড়া হয়েছে

ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে শেষ পর্যন্ত হার মানলেন গ্রায়েম ওয়াটসন। অস্ট্রেলিয়ার সাবেক এই পেস অলরাউন্ডার পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। ওয়াটসনের মৃত্যুতে শোক জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

মিডল অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি মিডিয়াম পেস করতেন ওয়াটসন। ১৯৬৭ থেকে ১৯৭২ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৫টি টেস্ট ও ২টি ওয়ানডে খেলেছেন তিনি।

১৯৬৬-৬৭ মৌসুমে অজিদের দক্ষিণ আফ্রিকা ও রোডেশিয়া সফরে টেস্ট অভিষেক হয় ওয়াটসনের। সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে হাফসেঞ্চুরি হাঁকান এই অলরাউন্ডার। কিন্তু গোড়ালির ইনজুরিতে ছিটকে যান পরবর্তীয় টেস্ট থেকে। ফেরেন জোহানেসবার্গে সিরিজের চতুর্থ ম্যাচে।

বল হাতে ২ উইকেট নিলেও ব্যাটিংয়ে ব্যর্থ হন ওয়াটসন। শেষ পর্যন্ত সিরিজ খুইয়ে বাড়ি ফেরে অস্ট্রেলিয়া।

জাতীয় দলে ব্যর্থ হলেও অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে সফল ছিলেন ওয়াটসন। ১৯৭২, ১৯৭৩ ও ১৯৭৫ সালে শেফিল্ড শিল্ড জেতেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com