সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

কিশোরগঞ্জে সচেতনতামূলক ক্যাম্পেইন ও বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ৫৫০ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে সচেতনতামূলক ক্যাম্পেইন ও বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কিশোরগঞ্জ জেলা প্রশাসন। আজ মঙ্গলবার (২৩ জুন) জেলা প্রশাসন এর নিজস্ব উদ্যোগে সার্কিট হাউসের সামনে করোনা ভাইরাসের ক্রমবর্ধমান সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার ও সাবান দিয়ে হাত ধোয়া সংক্রান্ত বিশেষ সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এসময় দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মুজিবুর রহমান, পৌর মেয়র মাহমুদ পারভেজ , অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম মোস্তফা, ক্যাপ্টেন ইশরাত, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান, কিশোরগঞ্জ চেম্বারের সভাপতি মোঃ মুজিবুর রহমান, সহ-সভাপতি হাজী খালেকুজ্জামানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

শেষে ৫০ জনের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী (মাস্ক, গ্লাভস, সাবান, হ্যান্ড স্যানিটাইজার) ও ১০০ জনের মাঝে মাস্ক বিতরণ করা হয়। জনস্বার্থে জেলা প্রশাসনের এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়ে জেলা প্রশাসন কর্তৃপক্ষ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com