সোমবার, ০৪ মে ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইরানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, যুদ্ধ ও নিষেধাজ্ঞায় অর্থনীতি সংকটে গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী ঢাকায় বিএনপি নেতা হত্যায় ৬ আসামির যাবজ্জীবন গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা জানিয়েছে পোপ ইরানের প্রস্তাবে ট্রাম্পের অসন্তোষ, আলোচনায় অনিশ্চয়তা আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

কে হবেন আইসিসি’র নতুন চেয়ারম্যান? কলিন না সৌরভ?

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ৪৪২ বার পড়া হয়েছে

আইসিসি’র আজকের গুরুত্বপূর্ণ বৈঠকে বিদায়ী শশাঙ্ক মনোহরের জায়গায় নতুন চেয়ারম্যানের মনোনয়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে। মনোহরের জায়গায় অনেক বোর্ডই বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিকে চাইছেন। তবে নতুন আইসিসি সুপ্রিমো হওয়ার দৌড়ে ইংল্যান্ডের কলিন গ্রেভসই এগিয়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে।

 

এদিকে অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যৎ এখনও ঝুলে রয়েছে। জুলাই মাসে বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার।

 

তবে তার আগে আজ বৃহস্পতিবার ৯২৫ জুন) আইসিসি’র বৈঠকে বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য চাপ বাড়তে পারে আইসিসি’র উপর। কেননা আয়োজক বোর্ড ক্রিকেট অস্ট্রেলিয়া ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে বর্তমান পরিস্থিতিতে ষোলোটা দলকে নিয়ে বিশ্বকাপ আয়োজন করা খুবই কঠিন আর অবাস্তব।

 

তাই বিশ্বকাপ যে পিছিয়ে যেতে চলেছে, তা এক প্রকার নিশ্চিত। আইসিসি’র আজকের বৈঠকে তাতে সরকারি শিলমোহর পড়ে কিনা, সেই দিকেই তাকিয়ে ক্রিকেট বিশ্ব। এদিকে এ বছর টি-২০ বিশ্বকাপ পিছিয়ে গেলে ভারতে আইপিএল আয়োজনের সম্ভাবনা আরও জোরালো হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com